News Flash

  • Home
  • Uncategorized
  • পাচার হওয়া সরকারী সিমেন্ট উদ্ধার হলেও গ্রেপ্তার নেই
Image

পাচার হওয়া সরকারী সিমেন্ট উদ্ধার হলেও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ মে৷৷ সোমবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে বিশালগড়স্থিত চেলিখলা পাল পাড়ার গোবিন্দ সূত্রধরের বাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারী সিমেন্ট বাজেয়াপ্ত করেছে৷ প্রায় ২৫ হাজার টাকার সরকারী সিমেন্ট বাজেয়াপ্ত করা হয়৷ বিশালগড়ের এসডিপিওর নেতৃত্বে অভিযান চালিয়ে এই সামগ্রী উদ্ধার করা হয়েছে৷


সিমেন্ট সরকারী গুদাম থেকে গোবিন্দ সূত্রধরের বাড়িতে পাচারের মূল মাস্টার মাইন্ড বিশালগড় পুর পরিষদের সাইট গার্ড সুরেশ দেববর্মা৷ পুলিশ গোবিন্দ সূত্রধরের বাড়িতে অভিযান চালাতেই সে ও তার স্ত্রী পালিয়ে যায়৷ পুলিশ সরকারী সিমেন্টগুলি বাজেয়াপ্ত করে৷ পুলিশ গোবিন্দ সূত্রধরের ছেলেকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে৷ ছেলে জানায়, দিনেশ দেববর্মা নামে এক ব্যক্তি তার পিতাকে ভাউচার দিয়েছে৷ ভাউচারটি নবদূর্গা ট্রেডার্সের নামে৷ এর মালিক পলাশ সাহা৷ তাকেও জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, সিমেন্টগুলি নাকি বাজার থেকে কেনা হয়েছে৷ যদিও পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে সিমেন্টগুলি সরকারী৷ এবং সিমেন্টের বস্তার গায়ে নট ফর সেল লেখা রয়েছে৷ পুলিশ জানায় তদন্তক্রমে রাঘববোয়ালরা বেড়িয়ে আসবে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top