News Flash

  • Home
  • Uncategorized
  • লখনউ-তে মহাজোট বিজেপির কাছে কোনও চ্যালেঞ্জই নয়, ভোট দেওয়ার পর বার্তা রাজনাথ সিংয়ের
Image

লখনউ-তে মহাজোট বিজেপির কাছে কোনও চ্যালেঞ্জই নয়, ভোট দেওয়ার পর বার্তা রাজনাথ সিংয়ের

লখনউ, ৬ মে (হি.স.): উত্তর প্রদেশের লখনউ লোকসভা কেন্দ্র এবার দেশবাসীর বিশেষ নজরে রয়েছে| দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সেখান থেকে লড়ছেন পুননির্বাচিত হওয়ার লক্ষ্যে| লখনউ লোকসভা কেন্দ্রে রাজনাথের বিরুদ্ধে সপা-র টিকিটে মহাজোটের (সপা-বসপা-আরএলডি) প্রার্থী হয়েছেন বিজেপি ত্যাগী শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা| আর তাই লখনউ লোকসভা কেন্দ্র এবার বিশেষ নজরকাড়া| সোমবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভোট দিয়েছেন লখনউ সংসদীয় কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজনাথ সিং| লখনউ লোকসভা কেন্দ্রের ৩৩৩ নম্বর ৱুথে স্কলার্স হোম স্কুলে ভোট দিয়েছেন রাজনাথ|এদিন ভোট দেওয়ার পর সাংবাদিকরা ফলাফল সম্পর্কে জিজ্ঞাসা করলে রাজনাথ জানান, ‘লখনউ-তে মহাজোট বিজেপির কাছে কোনও চ্যালেঞ্জই নয়|

আমি তাঁর সম্পর্কে (সপা-বসপা-আরএলডি প্রার্থী পুনম সিনহা) কোনও মন্তব্য করতে চাই না, যতদূর পর্যন্ত আমার বিশ্বাস নির্বাচন কখনই ব্যক্তিকেন্দ্রিক হয় না| নির্বাচন হয় বিভিন্ন ইস্যু নিয়ে| আমি ভবিষ্যদ্বাণী করতে পারব না| বিষয়টি ভোটারদের উপরই ছেড়ে দিলাম|’ ভোটগ্রহণ শুরু হওয়ার প্রথম তিন ঘন্টায়, সকাল দশটা পর্যন্ত উত্তর প্রদেশে ভোটের হার ৯.৮৫ শতাংশ|


লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় উত্তর প্রদেশের ধৌরহরা, সিতাপুর, মোহনলালগঞ্জ, লখনউ, রায়বরেলি, আমেঠি, বান্দা, ফতেহপুর, কৌশাম্বী, বারাবাঙ্কি, ফৈজাবাদ, বাহরাইচ, কৈসরগঞ্জ এবং গোন্ডা সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে| এদিন সকাল সকাল ভোট দিয়েছেন বহুজন সমাজ পার্টি (বসপা)-র সুপ্রিমো মায়াবতীও| মায়াবাতী ভোট দিয়েছেন লখনউয়ের সিটি মন্তেসরি ইন্টার কলেজের বুথে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top