News Flash

  • Home
  • Uncategorized
  • ঘূর্ণিঝড় নিয়েও রাজনীতি করেছেন স্পিডব্রেকার দিদি, তমলুকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর
Image

ঘূর্ণিঝড় নিয়েও রাজনীতি করেছেন স্পিডব্রেকার দিদি, তমলুকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর

তমলুক (পূর্ব মেদিনীপুর), ৬ মে (হি.স.): গত শুক্রবার পুরীর কাছে ওডিশা উপকূলে আছড়ে পড়েছিল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’| ওডিশায় তাণ্ডব চালানোর পর পশ্চিমবঙ্গেও আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ‘ফণী’| পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য ফোন করেছিলেন প্রধানমন্ত্রী| একাধিকবার ফোন করা সত্ত্বেও, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেননি মমতা| পরে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী|

মমতার এই ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণের প্রেক্ষিতে রুষ্ট হয়েছেন প্রধানমন্ত্রী| আর তাই সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ঘূর্ণিঝড় নিয়েও রাজনীতি করেছেন স্পিডব্রেকার দিদি| ফণী-র দুর্যোগ নিয়ে আমি চিন্তিত ছিলাম| মমতা দিদি-র সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তাঁর ঔদ্ধত্য এতটাই যে আমার সঙ্গে কথা বলেননি| আমি আরও একবার চেষ্টা করেছিলাম, তখনও তিনি কথা বলেননি|’


তমলুকের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘দিদি এখন এতটাই হতাশ যে, তিনি এখন ঈশ্বরের কথা বলতে অথবা শুনতেও চাইছেন না| পরিস্থিতি এই পর্যায়ে পেঁৗছে গিয়েছে যে, ‘জয় শ্রীরাম’ বললেই দিদি এখন তাঁদের গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দিচ্ছেন|’ প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ছাড়াও এদিন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডের চাইবাসাতেও নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top