News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট চলাকালীন আতঙ্ক : পুলওয়ামায় পোলিং বুথে গ্রেনেড বিস্ফোরণ, হতাহতের খবর নেই

ভোট চলাকালীন আতঙ্ক : পুলওয়ামায় পোলিং বুথে গ্রেনেড বিস্ফোরণ, হতাহতের খবর নেই

শ্রীনগর, ৬ মে (হি.স.): ভোটের মধ্যেই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার একটি বুথে গ্রেনেড বিস্ফোরণ ঘটাল সন্ত্রাসবাদীরা| তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই| জম্মু ও কাশ্মীর পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রোহমু এলাকার একটি বুথে গ্রেনেড বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে| তবে, বুথে বাইরে নাকি ভিতরে বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়| গ্রেনেড বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| যদিও, সন্দেহভাজন জঙ্গিদের কোনও খোঁজ পাওয়া যায়নি|


উনিশের লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় অনন্তনাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত শোপিয়ান এবং পুলওয়ামা জেলার প্রতিটি পোলিং বুথে সোমবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে| এছাড়াও লাদাখ লোকসভা আসনেও ভোটগ্রহণ চলছে| ভোটের চলাকালীন দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রোহমু এলাকার একটি ৱুথে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা| সৌভাগ্যবশত এই বিস্ফোরণে হতাহতের কোনও খবর নেই| প্রসঙ্গত, লোকসভা চলাকালীন এই প্রথম পোলিং স্টেশনে হামলা চালাল সন্ত্রাসবাদীরা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top