News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ প্রক্রিয়ায় ১০,৩২৩ শিক্ষক নিয়োগ, তদন্ত কমিশন গঠন করবে রাজ্য সরকার
Image

অবৈধ প্রক্রিয়ায় ১০,৩২৩ শিক্ষক নিয়োগ, তদন্ত কমিশন গঠন করবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ শিক্ষক পদে অবৈধ নিয়োগের জন্য দোষীদের শনাক্ত করতে তদন্ত কমিশন গঠন করতে চলেছে রাজ্য সরকার৷ সম্ভবত, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে ওই ঘটনার তদন্ত করা হবে৷ ১০,৩২৩ জন শিক্ষক নিয়োগ অবৈধ বলে চাকরি বাতিল করেছিল ত্রিপুরা হাইকোর্ট৷ সুপ্রিমকোর্টও হাইকোর্টের রায় বহাল রেখেছে৷ কিন্তু, ওই অবৈধ নিয়োগে প্রকৃত দোষী কে বা কারা, সে-বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, রাজ্য সরকার ওই ঘটনার তদন্ত কমিশন গঠন করবে৷ লোকসভা নির্বাচন প্রক্রিয়ায় শেষ হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ত্রিপুরা সরকার৷
রাজ্যে ১০,৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল এক ঐতিহাসিক ঘটনা৷

নিয়োগ প্রক্রিয়া অবৈধভাবে হয়েছে, তাই ত্রিপুরা হাইকোর্ট ১০,৩২৩ জন শিক্ষকের নিয়োগ বাতিল করেছিল৷ বামফ্রন্ট জমানায় ওই ঘটনা গোটা দেশে নাড়া দিয়েছিল৷ পিঠ বাঁচাতে তদানীন্তন বামফ্রন্ট সরকার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল৷ কিন্তু, সুপ্রিমকোর্ট ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রাখে৷ তবে শিক্ষা ব্যবস্থার যাতে কোনও ক্ষতি না হয় তাই, অ্যাডহক ভিত্তিতে চাকরিচ্যুত ওই সব শিক্ষকদের চাকরিতে ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছিল৷


প্রশ্ণ উঠেছে, অবৈধভাবে শিক্ষক নিয়োগে প্রকৃত দোষীদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কেন? এ-বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, স্বচ্ছতার সাথে নিয়োগ হোক বিজেপি জোট সরকারের তা প্রথম লক্ষ্য৷ ত্রিপুরায় ১০,৩২৩ শিক্ষক অবৈধভাবে নিয়োগ কীভাবে হয়েছে এবং কারা এর সাথে যুক্ত, তা খুঁজে বের করা খুবই জরুরি৷ শিক্ষামন্ত্রী বলেন, অবৈধভাবে শিক্ষক নিয়োগের ঘটনায় ত্রিপুরা সরকার তদন্ত কমিশন গঠন করবে৷ লোকসভা নির্বাচনের পরই কমিশন গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ তিনি জানান, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে ওই ঘটনার তদন্তের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে ইতিমধ্যে চিন্তাভাবনা শুরু হয়েছে৷


এদিকে, ১০,৩২৩ শিক্ষকদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যে তাঁরা ভিষণ চটেছেন৷ এই বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে৷ তাঁর কথায় অবৈধ ভাবে নিয়োগ করা হয়েছিল তাই ১০,৩২৩ শিক্ষকদের আদালত চাকুরী বাতিল করে দিয়েছে৷ তবুও, মানবিকতার খাতিরে এখনও ১০,৩২৩ শিক্ষকদের জন্য আদালতে লড়াই জারি রেখেছে রাজ্য সরকার৷ তিনি বলেন, তাঁদের প্রতি সমবেদনা রেখেই রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর আদালতে মামলা পরিচালনায় এখন পর্যন্ত ৭২ লক্ষ টাকা খরচ হয়েছে৷ আগামী ১০ মে পুণরায় সুপ্রিম কোর্টে ওই মামলায় শুনানী হবে৷ সম্ভবত ওইদিন শুনানী নাও হতে পারে৷ কারণ, সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার আগের দিন ওই শুনানী তারিখ ধার্য্য হওয়ায় তা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷
শিক্ষামন্ত্রী বলেন, ১০,৩২৩ শিক্ষকদের জন্যই কেন্দ্রে দরবার করে এককালীন ছাড় আদায় করা হয়েছে৷ তাঁরা এখন টেট পরীক্ষায় বসতে পারবেন৷ তবুও ১০,৩২৩ শিক্ষকরা আসল দোষীদের বদলে বর্তমান রাজ্য সরকারকেই দোষারোপ করছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top