News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিএসই’র দ্বাদশে রাজ্যে সেরা কৃষ্ণার্পিতা
Image

সিবিএসই’র দ্বাদশে রাজ্যে সেরা কৃষ্ণার্পিতা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ মে৷৷ সিবিএসই’র দ্বাদশের ফলাফল ঘোষণার দ্বিতীয়দিন শনিবার সন্ধ্যায় রাজ্যের কৃতি ছাত্রী কৃষ্ণার্পিতা দেবনাথকে চড়িলামে নিজ বাড়িতে সম্বর্ধনা জানান উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন৷ শ্রীদেববর্মন কৃষ্ণার্পিতার ফলাফলে অত্যন্ত খুশী হয়েছে৷ তিনি ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা জানান এবং অভিভাবকদের সাথে কথা বলেন৷ উপমুখ্যমন্ত্রী সুকলের শিক্ষক শিক্ষিকাদেরও প্রশংসা করেন৷


বিজ্ঞান বিভাগের ছাত্রী কৃষ্ণার্পিতা ৯৭.২ শতাংশ নম্বর পেয়েছে৷ প্রণবানন্দ বিদ্যামন্দিরের বিজ্ঞান বিভাগের কৃষ্ণার্পিতা দেবনাথ সম্ভাব্য সেরা ফলাফল অর্জন করেছে৷ চড়িলামের বাসিন্দা চন্দন দেবনাথের মেয়ে কৃষ্ণার্পিতার এই ফলাফলে গোটা এলাকায় খুশীর বাতাবরণ৷


জানা গিয়েছে, রাজ্যের মধ্যে ১৭জন ছাত্রছাত্রী ৯০ শতাংশের বেশী নম্বর পেয়েছে৷ ৮০ শতাংশ থেকে ৯০ শতাংশ নম্বর পয়েছে ৩৫ জন৷ ৬০ থেকে ৮০ শতাংশ নম্বর পয়েছে ৩৫ জন৷ তাছাড়া কলা বিভোগে মোট ১৯ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৫জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top