News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি ঋণ মকুব নিয়ে মিথ্যা কথা বলছেন রাহুল গান্ধী, দাবি শিবরাজের
Image

কৃষি ঋণ মকুব নিয়ে মিথ্যা কথা বলছেন রাহুল গান্ধী, দাবি শিবরাজের

ভোপাল, ৪ মে (হি.স.) : কৃষক ঋণ মকুব নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কৃষি ঋণ মকুব নিয়ে মিথ্যা কথা বলছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ কৃষি ঋণ মকুব নিয়ে অসঙ্গতিতে ভরা কথা বলছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার ভোপালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেন, কৃষি ঋণ মকুব নিয়ে অসঙ্গতিতে ভরা মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং মুখ্যমন্ত্রী কমল নাথ। রাহুল গান্ধী বলেছিলেন ক্ষমতায় আসার দুই ঘন্টার মধ্যে কৃষি ঋণ মকুব করে দেওয়া হবে। অন্যদিকে কমল নাথ কৃষকদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে জানিয়েছে কৃষি ঋণ মকুবের আবেদন পত্র জমা পড়েছে। কিন্তু লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধির ফলে কৃষি ঋণ মকুব কার্যকর করা যাচ্ছে না।কৃষি ঋণ মকুব প্রসঙ্গে রাহুল গান্ধীকে তোপ দেগে শিবরাজ সিং চৌহান আরও বলেন, কৃষকদের প্রতারিত করে কৃষি ঋণ মকুব নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছেন কংগ্রেস সভাপতি। ১২০ দিন হয়ে গিয়েছে মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার গঠন হয়েছে কিন্তু এখনও রাজ্যে কৃষকদের ঋণ মকুব হয়নি। রাহুল গান্ধী বলেছিলেন ক্ষমতায় এলে কৃষি ঋণ মকুব দুই ঘন্টার মধ্যে মকুব হয়ে যাবে। রাহুল গান্ধী বলেছিলেন দশ দিনের মধ্যে কৃষি ঋণ মকুব না হলে তিনি মুখ্যমন্ত্রী বদল করে দেবেন।

উল্লেখ্য, মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যে ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হবে। আর সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে কংগ্রেস বলে দাবি করছে বিজেপি।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top