News Flash

  • Home
  • Uncategorized
  • ঘূর্ণিঝড় ফণী : ত্রিপুরা নিরাপদ, প্রশাসনিক বৈঠকে রিপোর্ট
Image

ঘূর্ণিঝড় ফণী : ত্রিপুরা নিরাপদ, প্রশাসনিক বৈঠকে রিপোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ ঘূর্ণিঝড় ফণীর কোনও প্রভাব তেমন পড়বে না ত্রিপুরায়৷ বৃষ্টিপাত ছাড়া কোনও ধরনের প্রাকৃতিক দুযর্োগের সম্ভাবনা নেই৷ প্রশাসনিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ শনিবার একথা জানিয়েছেন রাজ্য দুযর্োগ মোকাবিলা দফতরের আধিকারিক শরৎ দাস৷ তাঁর কথায়, সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছিল৷ কিন্তু, ঘূর্ণিঝড় ফণী ক্রমশ দূর্বল হয়ে পড়েছে৷ তাই ত্রিপুরায় শুধু বৃষ্টিপাত হবে, আবহাওয়া রিপোর্টে এমনটাই জানতে পেরেছি৷


রাজস্ব দফতরের অতিরিক্ত সচিব এল ডার্লং গতকাল ত্রিপুরার আট জেলার জেলাশাসককে ঘূর্ণিঝড় ফণী নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য সুপারিশ করেছিলেন৷ তিনি জেলাশাসকদের উদ্দেশে লেখা চিঠিতে বলেছিলেন, ঘূর্ণিঝড় ফণী শনিবার সন্ধ্যায় বাংলাদেশে আছড়ে পড়বে৷ সে দেশে বাতাসের গতিবেগ ৬০-৭০ কিমি প্রতি ঘণ্টা যা বেড়ে ৮০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে৷ তিনি আরও বলেছেন, ফণীর গতিপ্রকৃতি অনুসারে মনে হচ্ছে এই ঘূর্ণিঝড়ের বাহ্যিক প্রভাব ত্রিপুরায়ও পড়বে৷ তাই তিনি সব রকমের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন৷


আজ শরৎ দাস জানিয়েছেন, ঘূর্ণিঝড় ফণীর মোকাবিলায় সমস্ত জেলার জেলাশাসকরা বৈঠক করেছেন৷ ত্রিপুরায় বর্তমান পরিস্থিতিরও পর্যালোচনা হয়েছে৷ তিনি জানান, বিশেষ সাইক্লোন সেল ইতিমধ্যে গঠন করা হয়েছে৷ তাছাড়া, রাজ্য দুযর্োগ মোকাবিলা তহবিল থেকে কোনও দুযর্োগপূর্ণ পরিস্থিতিতে খরচ করার জন্য জেলাশাসকদের অনুমতি দেওয়া হয়েছে৷ তাঁর কথায়, অনেক ক্ষেত্রে দুযর্োগপূর্ণ পরিস্থিতিতে অর্থের প্রয়োজন দেখা দেয়৷ তখন কোনও ধরনের সমস্যা না হওয়ার জন্যই ওই তহবিল ব্যবহারের আগাম অনুমতি দেওয়া হয়েছে৷


শরৎ দাসের বক্তব্য, পর্যালোচনা বৈঠকে ত্রিপুরার পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি ফণীর প্রত্যক্ষ কোনও প্রভাব ত্রিপুরায় পড়বে না, তা সুনিশ্চিত হওয়া গিয়েছে৷ আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে ঘূর্ণিঝড় ফণী কিছুটা প্রভাব ফেললেও, ত্রিপুরায় বিরামহীন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই৷ তাঁর বক্তব্য, শুরুতে মনে হয়েছিল, ফণীর প্রভাবে ত্রিপুরায় বিরামহীন বৃষ্টিপাত হবে৷ কিন্তু এখন সেই সম্ভাবনা না থাকায় ত্রিপুরায় বিরাট কোনও দুযর্োগ দেখা দেবে না বলেই মনে হচ্ছে৷ তবুও সারা রাজ্যেই সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে৷ তিনি অভয় দিয়ে বলেন, দুযর্োগ মোকাবিলায় কোনও ত্রুটি রাখা হয়নি৷ ত্রিপুরাকে নিরাপদ রাখার সব রকমের আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top