News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত বিদ্যুৎ কর্মী
Image

বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত বিদ্যুৎ কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়েছেন এক বিদ্যুৎ কর্মী৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷

বুধবার ত্রিপুরার সাব্রুম মহকুমার মনুবাজার থানাধীন উত্তর তুইছামা গ্রামে বিদ্যুতের লাইন সারাই করতে গিয়েছিলেন রাইধন ত্রিপুরা(৪১)৷ ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গিয়েছিল৷ স্থানীয়দের বক্তব্য, বিদ্যুতের খঁুটিতে উঠে লাইন মেরামতির সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন রাইধন ত্রিপুরা৷ বিদ্যুৎস্পৃষ্টে খঁুটির উপরেই বেশ কিছুটা সময় ঝুলে রয়ে ছিলেন তিনি৷ স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসে খবর দেন৷ জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গ্রামবাসীরাই ওই বিদ্যুৎ কর্মীকে বিদ্যুতের খঁুটির উপর থেকে নামানোর ব্যবস্থা করেছেন৷ তাঁকে প্রথমে কলাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু, তাঁর আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন৷ কলাছড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, রাইধন ত্রিপুরার হাতে এবং কোমড়ে প্রচন্ড আঘাত লেগেছে৷

এদিকে, এই ঘটনার স্থানীয় বিদ্যুৎ দপ্তরকে দায়ী করেছেন স্থানীয় জনগণ৷ বিদ্যুতের লাইন মেরামতির সময় এধরনের গাফিলতি কিভাবে হল তা তদন্ত করে দোষীর শাস্তির দাবিও জানিয়েছেন গ্রামবাসীরা৷ জনৈক গ্রামবাসীর বক্তব্য, বিদ্যুৎ পরিষেবা নিয়ে ভিষণ গাফিলতি হচ্ছে৷ বিদ্যুতের লাইন খারাপ হলে দীর্ঘ সময় পর তা মেরামত করা হচ্ছে৷ বিশেষ ঝড় তুফান হলেই বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যাচ্ছে৷ মূলত, বিদ্যুৎ পরিবাহী লাইনে সংস্কারের অভাবেই এধরনের ঘটনা ঘটছে বলে দাবি গ্রামবাসীর৷ জানা গিয়েছে, রাইধন ত্রিপুরা ঠিকেদারের অধীন কর্মরত ছিলেন৷ তাঁর চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করার দাবি উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top