News Flash

  • Home
  • Uncategorized
  • ফনী : রাজ্যেও হালকা বৃষ্টিপাত
Image

ফনী : রাজ্যেও হালকা বৃষ্টিপাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে ৷৷ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ফনীর প্রভাবে উড়িষা, পশ্চিমবঙ্গ সহ উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষতি হলেও ত্রিপুরায় এর তেমন বড় ধরনের কোন প্রভাব পড়ছে না৷ ত্রিপুরা থেকে ৩৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে ফনী৷

ফনীর প্রভাবে ত্রিপুরায় বড় ধরনের কোন প্রভাব পড়ার আশঙ্কা নেই৷ তবে, যেহেতু পার্শ্ববর্তী এলাকায় এর প্রভাব আছড়ে পড়েছে সেহেতু ত্রিপুরায় কিংয়দাংশে এর প্রভাব বইয়ে যাবার সম্ভাবনা রয়েছে৷ সিপাহীজলা জেলা ও দক্ষিণ জেলায় ফনীর আংশিক প্রভাব পড়তে পারে৷ ফনীর তাণ্ডবের আশঙ্কায় কলকাতা বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে৷ আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন ফনীর প্রভাবে ত্রিপুরায় ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ তবে, সাইক্লোনের কোন আগাম সতর্কবার্তা নেই৷ জনগণকে আতঙ্কিত না হতে আবহাওয়া দপ্তর পরামর্শ দিয়েছে৷ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ফনীর প্রভাবে শুক্রবার সকাল থেকেই রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে৷ কখনও কালো মেঘে আকাশ ঢেকে যাচ্ছে৷ আবার কখনো সূর্য দেবতা ঝিলিমিলি দিয়ে উঠছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top