News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রে কংগ্রেস সরকারের শাসনকালে সন্ত্রাসী হামলা প্রতিদিনের ঘটনা ছিল, রাজস্থানে বার্তা প্রধানমন্ত্রীর
Image

কেন্দ্রে কংগ্রেস সরকারের শাসনকালে সন্ত্রাসী হামলা প্রতিদিনের ঘটনা ছিল, রাজস্থানে বার্তা প্রধানমন্ত্রীর

কারৌলি (রাজস্থান), ৩ মে (হি.স.): কেন্দ্রে যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, সন্ত্রাসবাদী হামলা তখন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল| কংগ্রেসের শাসনকালে ভারতের কোনও শহরই নিরাপদ ছিল না| শুক্রবার রাজস্থানের কারৌলির জনসভা থেকে পূর্বতন কংগ্রেস সরকারকে খোঁচা দিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এদিন জনসভায় বক্তব্য রাখার শুরুতেই শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ আমরা সবাই এখানে মিলিত হয়েছি| ঠিক একই সময় ভারতের পূর্ব এবং দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকায় মানুষজন শক্তিশালী ঘূর্ণিঝড়ের মোকাবিলা করছেন| ওডিশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরি সরকারের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছে কেন্দ্রীয় সরকার|’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘অফিসারদের থেকে সমস্ত আপডেট নিয়েছি আমি| বৃহস্পতিবারই পর্যালোচনা বৈঠক করা হয়| ওই দিনই সংশ্লিষ্ট সরকারকে প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে| সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে এনডিআরএফ, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা| দুর্গত মানুষদের প্রতি আমার আশ্বাস দেশবাসী এবং কেন্দ্রীয় সরকার আপনাদের পাশে রয়েছে|’

আন্তর্জাতিক নিষিদ্ধ জঙ্গি তালিকায় জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা মাসদু আজহারের নাম অন্তর্ভুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দু’দিন আগেই, ভারতের বৃহত্তর শত্রু, জঙ্গি নেতা মাসুদ আজহারের নাম আন্তর্জাতিক জঙ্গি তালিকায় অন্তর্ভুক্তি হয়েছে| এই জঙ্গি নেতা, পাকিস্তানে বসে ভারতে একের পর এক আঘাত হেনেছে|’ সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সন্ত্রাসী হামলায় রাজস্থানের বহু মা তাঁদের বীর সন্তানদের হারিয়েছেন| কিন্তু, এখন পাকিস্তানেও সন্ত্রাসীরা আরাম উপভোগ করতে পারছে না| সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এবং এখন পাকিস্তান, সন্ত্রাসবাদী এবং জঙ্গি নেতাদের উপর বৃহত্তর আন্তর্জাতিক স্ট্রাইক|’

পূর্বতন কংগ্রেস সরকারকে তুলোধনা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কেন্দ্রে যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, সন্ত্রাসবাদী হামলা তখন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল| তাঁদের শাসনকালে কোনও শহরই নিরাপদ ছিল না| সবারই জানা, ২০০৮ সালে মুম্বইয়ে সন্ত্রাসবাদীরা কীভাবে হামলা চালিয়েছিল| মুম্বইয়ে সেই সময় যে হামলা হয়েছিল, তা প্রথমও ছিল না শেষও ছিল না|’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘২০০৮ সালের জানুয়ারি মাসে উত্তর প্রদেশের সিআরপিএফ শিবিরে হামলা চালানো হয়েছিল| মে মাসে বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল জয়পুর| জুলাই মাসে বেঙ্গালুরুতে ধারাবাহিক বিস্ফোরণ হয়েছিল| পরবর্তী দিন আহমেদাবাদেও বোমা বিস্ফোরণ হয়েছিল| এরপর সেপ্টেম্বর মাসে, দিল্লিতে দু’বার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল| অক্টোবর মাসে গুয়াহাটি, আগরতলা এবং ইম্ফলে ধারাবাহিক বিস্ফোরণ হয়েছিল|’

প্রধানমন্ত্রীর কথায়, ‘আইপিএল নিয়ে যুবকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে| কিন্তু, দু’বার ভারতে আইপিএল খেলা হয়নি, খেলা হয়েছিল দক্ষিণ আফ্রিকায়| ২০০৯ এবং ২০১৪ সালে এমনটা হয়েছিল| সেই সময় সন্ত্রাসবাদীদের ভয় পেত সরকার, সেই সরকারের কোনও সাহসই ছিল না| ২০০৯ এবং ২০১৪ সালে তাঁরা বলেছিল, সামনেই নির্বাচন| পুলিশ অত্যন্ত ব্যস্ত, তাই আইপিএল সম্ভব নয়| অথচ এখন নির্বাচন, নবরাত্রি, রামনবমী এবং হনুমান জয়ন্তীও আছে| কিছুদিন পরই রমজান| অথচ, আইপিএল খেলা চলছে|’

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সাত দফার মধ্যে ইতিমধ্যেই চার দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে| আগামী ৬ মে উনিশের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ| ৬ মে পঞ্চম দফায় রাজস্থানের গঙ্গানগর, বিকানের, চুরু, ঝুনঝুনু, সিকার, জয়পুর গ্রামীণ, জয়পুর, আলওয়ার, ভরতপুর, কারৌলি-ঢোলপুর, দৌসা এবং নাগাউর লোকসভা আসনে ভোটগ্রহণ হবে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top