News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে মহিলাদের পাশাপাশি পুরুষরাও নির্যাতিত, স্বীকারোক্তি মহিলা কমিশনের
Image

রাজ্যে মহিলাদের পাশাপাশি পুরুষরাও নির্যাতিত, স্বীকারোক্তি মহিলা কমিশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ রাজ্যে শুধু মহিলারা নন, নির্যাতনের শিকার হচ্ছেন পুরুষরাও৷ এ-কথা অকপটে স্বীকার করলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়াপার্সন বর্ণালী গোস্বামী৷ তাঁর কথায়, অনেক ক্ষেত্রেই মহিলারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুরুষদের নির্যাতন করছেন৷ তা তাঁরা করছেন আইনের অপব্যবহার করে৷ ত্রিপুরা মহিলা কমিশন এ-ধরনের মানসিকতা পরিবর্তন হোক, তা চাইছে ৷ কারণ, মহিলাদের নির্যাতন বন্ধ হোক তা যেমন চাইছে মহিলা কমিশন, তেমনি পুরুষদের নিয়েও কমিশন যথেষ্ট সংবেদনশীল ৷


গার্হ্যস্থ হিংসা সামাজিক ব্যধি ৷ এ-প্রসঙ্গে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন আজ সাংবাদিক সম্মেলনে বলেন, যুগ যুগ ধরে গার্হ্যস্থ হিংসার মতো ঘটনা ঘটছে৷ ত্রিপুরায়ও অনেক মহিলা গার্হ্যস্থ হিংসা শিকার হচ্ছেন ৷ কিন্তু, এত বড় সমস্যা অল্প সময়ের মধ্যে সমাধান সম্ভব নয় ৷ তাঁর কথায়, নারীঘটিত অপরাধ নিয়ে এখন মহিলা কমিশন প্রতিনিয়ত কর্মশালার আয়োজন করছে ৷ তাঁর মতে, মানুষ সচেতন না হলে নারীঘটিত অপরাধ দমন কোনওভাবেই সম্ভব নয় ৷ সাথে যোগ করেন, সচেতনতার পাশাপাশি মানসিকতার পরিবর্তনও খুব জরুরি ৷


তিনি বলেন, ১৯৯৪ সাল থেকে ত্রিপুরা মহিলা কমিশন রাজ্যে কাজ শুরু করেছে ৷ নারীঘটিত অপরাধের বহু অভিযোগ কমিশনে প্রতিনিয়ত জমা পড়ছে ৷ তাঁর দাবি, মহিলা কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রত্যেকটি অভিযোগের নিষ্পত্তিতে কাজ করে চলেছে ৷ তবে, অপরাধ শূন্যের কোঠায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না ৷ তিনি জানান, সম্প্রতি সারা ত্রিপুরায় ৪৮টি শিবিরের আয়োজন করা হয়েছে ৷ ওই শিবিরগুলিতে নারীঘটিত অপরাধ নিয়ে সচেতনতা বাড়ানো হয়েছে ৷


প্রসঙ্গক্রমে গার্হ্যস্থ হিংসার শিকার পুরুষরাও হচ্ছেন এই বিষয়টি ওঠে আসে ৷ শুধু ত্রিপুরায় নয়, সারা দেশেই এখন পুরুষরাও নির্যাতনের শিকার হচ্ছেন ৷ মহিলাদের দ্বারা আজ পুরুষরা নানাভাবে লাঞ্ছিত হচ্ছেন ৷ শুধু তাই নয়, মহিলারা অনেক ক্ষেত্রেই পুরুষদের মিথ্যা মামলায় জড়িয়ে ফেলছেন ৷ এ-সমস্ত বিষয় অকপটে স্বীকার করেছেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী ৷ তাঁর কথায়, ত্রিপুরায় অন্তত ২০ শতাংশ ঘটনায় পুরুষরা নির্যাতনের শিকার হয়েছেন তার প্রমাণ মিলেছে ৷ সাথে যোগ করেন, অনেক ক্ষেত্রে মিথ্যা মামলার বিষয়টিও প্রমাণিত হয়েছে ৷


তিনি উষ্মা প্রকাশ করে বলেন, ভারতীয় সংবিধান মহিলাদের বিশেষ মর্যাদা দিয়েছে ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রেই একাংশ মহিলা এই ক্ষমতার অপব্যবহার করছেন ৷ তিনি বলেন, বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে, মহিলারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরুষদের ফাঁসিয়ে দিচ্ছেন ৷ গার্হ্যস্থ হিংসার মিথ্যা মামলায় আজকাল থানায় লিপিবদ্ধ হচ্ছে৷ কিন্তু পরবর্তী সময়ে তদন্তে প্রমাণিত হয়েছে, মিথ্যা অভিযোগে কোনও মহিলা তাঁর স্বামী এবং শ্বশুড়বাড়ির সদস্যদের ফাঁসিয়ে দিয়েছেন৷


বর্ণালী গোস্বামীর মতে, মহিলাদের আইনের অপব্যবহার করা কোনওভাবেই উচিত নয় ৷ তাঁর কথায়, এ-ধরনের মানসিকতা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী ৷ তাই এখন বিভিন্ন শিবিরে মহিলাদের পাশাপাশি পুরুষদেরও অংশ নেওয়ার জন্য কমিশন অনুরোধ জানায় ৷ কারণ, মহিলা-পুরুষ উভয়েরই সচেতনতা শিবিরে অংশ নেওয়া জরুরি বলে মনে করে কমিশন ৷


এদিকে, সুপ্রিম কোর্টের একটি রায় সম্পর্কে আবারও সকলকে মনে করিয়েছে ত্রিপুরা মহিলা কমিশন৷ ধর্ষণ কিংবা শ্লীলতাহানির শিকার নির্যাতিতাদের নাম কোনওভাবেই প্রকাশ করা যাবে না, সুপ্রিম কোর্টের রায়ের উদ্বৃতি দিয়ে বলেন বর্ণালী গোস্বামী ৷ তিনি বলেন, নির্যাতিতার পরিচয় প্রকাশ পেলে সামাজিকভাবে ওই নারী কোণঠাসা হয়ে পড়েন ৷ তাই কোনও নির্যাতিতার নাম প্রকাশ না করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top