News Flash

  • Home
  • Uncategorized
  • ডায়রিয়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শোনে সংজ্ঞা হারালেন স্ত্রী
Image

ডায়রিয়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শোনে সংজ্ঞা হারালেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ ডায়রিয়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে সংজ্ঞা হারিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন স্ত্রী৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ধলাই জেলার কমলপুরের মানিক ভান্ডার এলাকায়৷ মৃত ব্যক্তির নাম মুজিব মিয়া৷ বয়স আনুমানিক তেইশ৷ গত কিছুদিন ধরেই মুজিব অসুস্থ ছিল৷ তাঁর পেটের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাঁকে ভর্তি করানো হয়৷ চিকিৎসা চলছিল৷

কিন্তু, তেমন কোন উন্নতি হয়নি৷ অবস্থা অবনতির দিকে চলে যাওয়ায় মঙ্গলবার দুপুরে তাঁকে বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতাল থেকে কুলাই হাসপাতালে রেফার করা হয়৷ কুলাই হাসপাতালে নিয়ে আসার পথে মুজিব মিয়ার মৃত্যু হয়৷ স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে স্ত্রী সংজ্ঞা হারিয়ে ফেলেন৷ তাঁকে সাথে সাথেই কমলপুরস্থিত বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাঁকে ভর্তি করা হয়েছে৷ তার অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top