News Flash

  • Home
  • Uncategorized
  • জিরানীয়ায় সুকলছাত্রী ধর্ষিতা, গ্রেপ্তার এক
Image

জিরানীয়ায় সুকলছাত্রী ধর্ষিতা, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ আবারও এক নাবালিকা ধর্ষিতা হল৷ ঘটনা জিরানীয়া থানার অধীন অফিসটিলা এলাকায় ওই নাবালিককে এলাকারই রানা দাস নামে এক যুবক রাস্তা থেকে তুলে নিয়ে যায় নির্জন স্থানে৷ সেখানে ওই মেয়েটির সাথে কুকর্ম করে রানা৷ ঘটনাটি ঘটেছে গত ২১ এপ্রিল৷ প্রথমে বিষয়টি ওই মেয়ে তার পরিবারের লোকজনকে জানায়নি৷ পরে গোটা ঘটনা তার অভিভাবকদের জানায়৷


অভিভাকরা বিষয়টি জানার পর জিরানীয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ পুলিশ সেই অভিযোগ মূলে একটি মামলা রুজু করে৷ মামলা নথিভুক্ত করার পর পুলিশ অভিযুক্ত রানা দাসকে গ্রেপ্তার করেছে৷ অন্যদিকে, উপজাতি ও মেয়েটিকে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে৷ জানা গিয়েছে ওই মেয়েটি স্থানীয় সুকলের ছাত্রী৷ এলাকার লোকজন অভিযুক্ত রানা দাসের কঠোর শাস্তির দাবী করেছেন৷ প্রসঙ্গত, রাজ্যে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে চলেছে৷ এই ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন তথ্যাভিজ্ঞ মহল৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top