News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দুর্ঘটনায় গুরুতর গুরুতর জখম ৯
Image

পৃথক স্থানে যান দুর্ঘটনায় গুরুতর গুরুতর জখম ৯

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ অতিরিক্ত যাত্রী পরিবহণ করে দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী অটো৷ ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত রাধাকিশোরগঞ্জ এলাকায়৷ দুর্ঘটনায় সাত যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে৷ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার সকাল আনুমানিক ১১টা ৩০মিনিটে টিআর ০৩ এ ৩৬০৭ নম্বরের একটি যাত্রীবাহী অটো ছয় জন মহিলা যাত্রী নিয়ে রাধাকিশোরগঞ্জ এলাকা থেকে শান্তিরবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়৷ কিছু দূর যাওয়ার পর অটো রিকশার চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ যার ফলে অটোটি রাস্তা থেকে পাশে গভীর জঙ্গলে গিয়ে পড়ে৷ দুর্ঘটনার ফলে অটোর যাত্রীরা আহত হন৷

জানা গেছে, যাত্রীদের আঘাত তেমন গুরুতর নয়৷এদিকে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকার লোকজন ছুটে এসে চালক ও যাত্রীদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান৷ জানা গেছে, বর্তমানে অটো চালক-সহ ছয় মহিলা যাত্রীর শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসা চলছে৷এলাকার সাধারণ মানুষ জানিয়েছেন, প্রতিনিয়ত শান্তিরবাজারে যান দুর্ঘটনা ঘটেই চলেছে৷ এই সব দুর্ঘটনার জন্য দায়ী অতিরিক্ত যাত্রী পরিবহণ৷ দিনের পর দিন এভাবে যান দুর্ঘটনা সংঘটিত হলেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসন, অভিযোগ করেছেন শান্তিরবাজারের জনগণ৷ এদিকে, ধলাই জেলার গন্ডাছড়ায় টিআর-০৭-এ-১৮২৮ নম্বরের একটি বুলরো মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় দুইশ ফুট খাদে পড়ে যায়৷ তাতে গাড়ির চালক মামুন হোসেন এবং সহচালক নুর আমীন গুরুতর আহত হন৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায় এবং তাদের উদ্ধার করে প্রথমে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যায়৷ পরে তাদের গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়৷ জানা গিয়েছে ওই গাড়িটিতে ১৪০ বস্তা চাল বোঝাই করা ছিল৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top