News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে চার বাংলাদেশি মহিলা আটক
Image

কৈলাসহরে চার বাংলাদেশি মহিলা আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ কৈলাসহরে চার বাংলাদেশি মহিলাকে আটক করেছে পুলিশ ৷ সোমবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কৈলাসহর মহকুমার ইরানি থানার পুলিশ তাদের আটক করেছে৷থানার ওসি জানিয়েছেন, প্রথমে খবর পাওয়া গিয়েছিল চারজন রোহিঙ্গা কৈলাসহরে রয়েছেন৷ ওই খবরের ভিত্তিতে অভিযানে নেমে আজ দুপুরে ইয়াদেওয়াড়া গ্রাম থেকে চার মহিলাকে আটক করেছে পুলিশ৷ তিনি জানান, প্রথমে ওই চার মহিলা নিজেদের পরিচয় গোপন করার চেষ্টা করছিলেন৷ কিন্তু পুলিশি জেরায় তারা পরিচয় জানাতে বাধ্য হন৷ ওসি বলেন, তাঁদের কাছ থেকে বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি৷ তবে তারা বাংলাদেশি বলে স্বীকার করেছেন৷ ভারতের ত্রিপুরা ভূখণ্ডে কীভাবে তারা এসেছেন এবং কী উদ্দেশ্যে এখানে অবস্থান করছে, সমস্ত কিছুর খোঁজ নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ইরানি থানার ওসি৷


এদিকে, অন্য একটি সূত্রে জানা গিয়েছে ওই চার মহিলা রোহিঙ্গা৷ তাদেরকে বহিঃরাজ্যে পাচার করার চেষ্টা হয়েছিল৷ বহিঃরাজ্যের নিষিদ্ধ পল্লিতে দেহব্যবসার চক্রের কাছে তাদের পাচার করার পরিকল্পনা ছিল৷ কিছুদিন আগেও উত্তর জেলায় আরও কয়েকজন মহিলাকে আটক করা হয়েছিল৷ তখনও তাদের সাথে এক পাচারকারীকে সনাক্ত করা হয়েছিল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top