News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর দুই
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ রবিবার সন্ধ্যায় আগরতলায় গোর্খাবস্তি এলাকায় এক বাইক চালক গুরুতর জখম হয়েছে৷ দুর্ঘটনায় আহত ওই বাইক চালককে শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা গিয়েছে, টিআর-০৬-৯২০৯ নম্বরের একটি পালসার বাইক নিয়ে চালক গোর্খাবস্তি এলাকায় পৌঁছে৷ মাত্রাতিরিক্ত গতিবেগে ছুটে গিয়া বাইক নিয়ে চালক রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা দেয়৷ তাতে রাস্তার উপর ছিটকে পড়ে যায়৷ চালকের হেলমেট না থাকায় মুখে ও মাথায় মারাত্মক আঘাত লাগে৷ সাথে সাথেই উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷


এদিকে, রবিবার গভীর রাতে আগরতলা-মোহনপুর সড়কের ফটিকছড়া বিএসএফ ক্যাম্পের সামনে একটি দ্রুতগামী অটো ও ইকো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে অটোচালক গুরুতর ভাবে আহত হয়েছে৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ছুুটে আসে আহত ব্যক্তিকে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যায়৷ অটোরিক্সাটি আগরতলা থেকে আসছিল৷ ইকো গাড়িটি মোহনপুরের দিয়ে যাচ্ছিল৷ গভিররাতে দ্রুতবেগে চলার সময় চালকরা নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি৷ সে কারণেই ভয়াভয় দুর্ঘটনাটি ঘটেছে৷ সিধাই থানার পলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ অটো ও ইকো গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ৷ তবে দুর্ঘটনার পরপরই ইকো গাড়ির চালক পালিয়ে গেছে৷ এখনও পর্যন্ত তাকে আটক করা যায়নি৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন স্থানে নিত্যদিন দূর্ঘটনা ঘটে চলেছে৷ এক্ষেত্রে চালকদের অসচেতনতাকে অনেকাংশেই দায়ী করেছে৷ পাশাপাশি পুলিশ প্রশাসনকেও দায়ি করা হচ্ছে৷

Releated Posts

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top