News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক অশান্তি নেই, বিবাহ বিচ্ছেদের প্রশ্ণই আসে না : নীতি, রাজনৈতিক প্রতিহিংসায় এ ধরনের কুৎসা প্রচার, দাবি বিপ্লব দেবের
Image

পারিবারিক অশান্তি নেই, বিবাহ বিচ্ছেদের প্রশ্ণই আসে না : নীতি, রাজনৈতিক প্রতিহিংসায় এ ধরনের কুৎসা প্রচার, দাবি বিপ্লব দেবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ কুৎসা নিয়ে ভীষণ হতাশ, তাই স্বামীর সাথে আগরতলায় পৌঁছে আবেগ ধরে রাখতে পারেননি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জায়া নীতি দেব৷ রবিবার আগরতলা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতি বলেন, আমি ত্রিপুরার মেয়ে৷ আমাকে এবং আমার স্বামীকে জড়িয়ে যেভাবে কুৎসা রটানো হচ্ছে তাতে ভীষণ আহত হয়েছি আমি৷ তাঁর কথায়, একজন মহিলার সাথে এ-ধরনের আচরণ কেউ করতে পারে, সত্যি ভাবতে পারছি না৷


নীতি আজ আবারও জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কোনও ধরনের পারিবারিক অশান্তি নেই, ফলে তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদের প্রশ্ণই আসে না৷ তাঁর সাফ কথা, ভুয়ো তথ্যের ভিত্তিতে একটি ডিজিটাল সংস্করণে এবং পরে তা রাজ্যের বিরোধী সিপিএম তাঁদের পারিবারিক অশান্তি সম্পর্কে মিথ্যা খবর প্রকাশ করে বিভ্রান্তি ছড়াচ্ছে৷


নীতি আজ ফের দাবি করেন, সোশাল মিডিয়ায় যে খবর প্রচার করা হচ্ছে তা মোটেও সত্য নয়৷ একাংশ রাজনৈতিক নেতা নিজেদের স্বার্থ স্বিদ্ধির জন্য এমন কুরুচিকর খবর প্রকাশ করে নিজেদের নোংরা, বিকারগ্রস্ত মানসিকতার পরিচয় দিচ্ছেন৷ নীতি মনে করেন, এ-ধরনের অন্তঃসারশূন্য মস্তিষ্কপ্রসূত খবর কেউ বিশ্বাস করবে না৷ তাছাড়া বিবাহবিচ্ছেদ সম্পর্কে যে-সব তথ্য খবরের সঙ্গে প্রকাশ করা হয়েছে সেগুলোকে অকাট্য ভুয়ো বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেছেন নীতি৷ বলেছেন, এ-খবর প্রকাশ করে তাঁদের ভাবমূর্তি কালিমালিপ্ত করার অপচেষ্টা করছে অশুভ শক্তি৷


নীতির কথায়, আমি ত্রিপুরার মেয়ে৷ তা আমি গর্বের সাথে স্বীকার করি৷ শুধু তা-ই নয়, আমি যখনই বেড়াতে যাই তখন ত্রিপুরার চিরাচরিত পোশাক পরিধান করি৷ তিনি জানান, অনেকে এই পোশাকের প্রশংসা করেন, তখন ভীষণ গর্ব হয় আমার৷
এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা নীতি দেবের স্বামী বিপ্লব দেব বলেন, রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন এ-ধরনের কুৎসা৷ তবে জনবর্জিত এবং ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য কখনওই সফল হবে না বলে জোর গলায় দাবি করেন তিনি৷ সাথে যোগ করেন, থানায় একাধিক মামলা হয়েছে৷ ফলে, কেউ রেহাই পাবেন না৷


প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী ও তাঁর পত্নীকে জড়িয়ে নানা ধরনের কুৎসা প্রচার করা হচ্ছে৷ এ সম্পকে একাধিক মামলাও নথিভুক্ত করা হয়েছে৷ পুলিশ কুৎসা প্রচারকারীদের ধরপাকরও শুরু করে দিয়েছে বলে খবর৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top