News Flash

  • Home
  • Uncategorized
  • এই মুহূর্তে দেশের সর্বোচ্চ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুম্বইয়ে ভোট দেওয়ার পর বার্তা পীযূষ গোয়েলের
Image

এই মুহূর্তে দেশের সর্বোচ্চ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুম্বইয়ে ভোট দেওয়ার পর বার্তা পীযূষ গোয়েলের

মুম্বই, ২৯ এপ্রিল (হি.স.): এই মুহূর্তে দেশের সর্বোচ্চ নেতা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দেশের সর্বত্রই এখন মোদী ঢেউ| সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় মুম্বইয়ের মালাবার হিলস-এর ওয়ালসিঙ্ঘম স্কুলে ভোটাধিকারি প্রয়োগ করার পর এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েল| এদিন ওয়ালসিঙ্ঘম স্কুলের পোলিং ৱুথে ভোট দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ‘এবারের নির্বাচন হল সুনামি নির্বাচন| উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দেশের সর্বত্রই এখন মোদী ঢেউ| এই মুহূর্তে দেশের সর্বোচ্চ নেতা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|’

ইতিমধ্যেই শান্তিতেই মিটেছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটগ্রহণ| লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় সোমবার দেশের ন’টি রাজ্যের ৭২টি আসনে চলছে ভোটগ্রহণ| চতুর্থ দফায় মহারাষ্ট্রের নন্দুরবার, ধুলে, ডিন্ডোরি, নাসিক, পালঘর, ভিওয়াণ্ডি, কল্যাণ, থাণে, মুম্বই উত্তর, মুম্বই উত্তর-পশ্চিম, মুম্বই উত্তর-পূর্ব, মুম্বই উত্তর-সেন্ট্রাল, মুম্বই দক্ষিণ-সেন্ট্রাল, মুম্বই দক্ষিণ, মাভল, শিরুর এবং শিরডি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে|

Releated Posts

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top