News Flash

  • Home
  • Uncategorized
  • ঘূর্ণিঝড়ে তছনছ উত্তর জেলার বহু গ্রাম, বিদ্যুৎ পরিষেবা লন্ডভন্ড
Image

ঘূর্ণিঝড়ে তছনছ উত্তর জেলার বহু গ্রাম, বিদ্যুৎ পরিষেবা লন্ডভন্ড

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৮ এপ্রিল৷৷ আজ সকালের প্রবল ঘূর্ণিঝড় ও বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় উত্তর জেলার চুড়াইবাড়ি সহ বহু গ্রামে৷ আচমকা এই কালবৈশাখীর তাণ্ডবে বহু বাড়িঘর ভূপাতিত হয়েছে৷ বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে পরিবাহি তার ছিন্নভিন্ন হয়ে পড়ে রয়েছে রাস্তায়৷ চুরাইবাড়ি বাজারে এবং রেলওয়ে স্টেশন সহ রেল তেমাথায় বাড়িঘর, দোকানপাট ব্যাপকহারে ভূপাতিত হয় পড়েছে৷ অবশ্য বিগত কয়েক বছরের মধ্যে এ ধরনের কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা যায়নি চুরাইবারি কদমতলা এলাকায়৷আজ সকাল পাঁচটা থেকে আচমকা সেই কালবৈশাখীর তাণ্ডব আছড়ে পড়ে উত্তর জেলা জুড়ে৷ আর এই ঘূর্ণিঝড়ের অধিকাংশ ক্ষয়ক্ষতি হয় চুরাইবারি, ফুলবাড়ী, লক্ষীনগর, খেরেংজুরি ও খাদিমপাড়া, কদমতলা সহ প্রত্যন্ত গ্রাম এলাকাতে৷

কদমতলা ব্লকাধীন পূর্ব ফুলবাড়ি গ্রামের ২ নং ওয়ার্ডের খাদিমপাড়ার লেস উদ্দিন,রামবদন, কলিন উদ্দিন, জমির আলী, অসিত রুদ্র পালদের বসতি ঘর সম্পূর্ণ ভূপাতিত করে ফেলে৷ কোথাও আবার একজনের ঘরের ছাউনি ধানের জমিতে নিয়ে ফেলে দিয়েছে৷ টিনের চাল একেবারে দুমড়ে-মুচড়ে অকেজো হয়ে গেছে৷ তাদের প্রত্যেকেরই দাবি সরকার যেন সেই দিকে নজর দেয় এবং আর্থিক সাহায্য করেন৷ একেবারে প্রত্যন্ত দরিদ্র এই গ্রামটি কালবৈশাখীর হাত থেকে পুনরায় রুখে দাঁড়াতে হলে একমাত্র সরকারি সাহায্য প্রয়োজন৷


এদিকে চুরাইবাড়ি স্টেশন চত্বর সহ বাজার এলাকায় বড় বড় বৃক্ষ একেবারে দুমড়ে-মুচড়ে মাটিতে ফেলে দেয়৷ কোথাও আবার দোকানপাট ও বাড়ি ঘরের উপর সে গাছগুলি আছড়ে পড়ে তাতে ঘরের ছাউনি নষ্ট হয়ে যায়৷ বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি দ্বিখণ্ডিত হয়ে যায়৷ আর তাতে পরিবাহি তার গুলি একেবারে ছিড়ে কয়েক টুকরো হয়ে যায়৷ ঘরের ভিতরে থাকা একটি পরিবার অল্পের জন্য রক্ষা পায়৷ বড় একটি গাছ তাদের বসতি ঘরের উপর পড়ে তাতে অল্পের জন্য বেশ কয়েকটি প্রাণ রক্ষা হয়৷

এককথায় ঘণ্টাখানেকের ঘূর্ণিঝড়ে রীতিমতো টি-টোয়েন্টি এর মত ঝড়ো ইনিংস খেলে সাধারণ মানুষকে লন্ডভন্ড করে দেয়৷পাশাপাশি চুড়াইবাড়ি এফসিআই গোডাউন ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷এদিকে কদমতলার সরস পুর এলাকার বিপ্লব চৌধুরি নামের ব্যক্তির বাড়ির বানাক গাছে বজ্রপাত পড়ে৷ তার ফলে ওই ব্যক্তির ঘরের বৈদ্যুতিক বোর্ড, মিটার সহ ঘরের প্লাস্টার খসে পড়ে৷ তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি৷ অপরদিকে বৈদ্যুতিক খুঁটি ও তার দ্বিখন্ডিত হয়ে যাওয়াতে গোটা চুড়াইবাড়ি, কদমতলা বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন৷

Releated Posts

বিজেপির সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করার নির্দেশ নীতিন নবীনের

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির নবনিযুক্ত রাজ্য প্রভারী ও সহ-প্রভারীদের সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার পাশাপাশি দিল্লিতে…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top