News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপত্র মূল্যায়ন নিয়ে সমস্যায় পর্ষদ
Image

উত্তরপত্র মূল্যায়ন নিয়ে সমস্যায় পর্ষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে সক্ষম হবে কি না পর্ষদ, এনিয়ে সংশয় দেখা দিয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে৷ প্রয়োজন সংখ্যক শিক্ষক পাওয়া যাচ্ছে না খাতা দেখার জন্য৷

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, রাজ্যে মোট ছয়টি কেন্দ্রে খাতা দেখার প্রক্রিয়া শুরু হয়েছে৷ এর মধ্যে একটি হচ্ছে উচ্চমাধ্যমিকের জন্য এবং বাকি পাঁচটি হচ্ছে মাধ্যমিক পরীক্ষার জন্য৷ জানা গিয়েছে, পর্ষদের তরফ থেকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছে ৩,৫০০ শিক্ষকের জন্য সার্কুলার জারি করেছিল৷ এর মধ্যে পাওয়া গিয়েছে ২,৬০০৷ এদিকে, ২৬০০ এর মধ্যে অনেকেই নিয়মিত আসছে না৷ তাতে খাতা মূল্যায়নের প্রক্রিয়া সমস্যার সৃষ্টি হচ্ছে৷ পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ১৫ মের মধ্যে মূল্যায়ণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল৷ কিন্তু, যেই করুন অবস্থা তাতে নির্ধারিত সময়ে মূল্যয়ন প্রক্রিয়া সম্পন্ন করা এবং ফলাফল ঘোষণা করা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top