News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোয় রাইফেল হানা ১৯ বছরের তরুণের : নিহত ১
Image

ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোয় রাইফেল হানা ১৯ বছরের তরুণের : নিহত ১

ওয়াশিংটন, ২৮ এপ্রিল (হি. স.) : হিংসার ঘটনা যেন পাল্লা দিয়ে বাড়ছে গোটা বিশ্বজুড়ে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদ, প্যারিসের নোট্রে দাম গির্জা, শ্রীলঙ্কার একাধিক গির্জার পর এবারের ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোয় একটি সাইনাগগে (ইহুদীদের ধর্মস্থান)। ধর্মীয় স্থানগুলিতে সন্ত্রাস যেন বেড়েই চলেছে। শনিবার স্থানীয় সময় সাড়ে এগারোটা (গ্রীনিচ মিন টাইম ৬:৩০ টা) নাগাদ সান দিয়েগোর পোওয়ে এলাকার চাবাদ সাইনাগগে জন আরনেস্ট নামে বছর ১৯-এর এক তরুণ রাইফেল নিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে।

এই হত্যালীলার নিহত হয়েছেন পোওয়ের এক বাসিন্দা এবং আহত হয়েছেন এক কিশোর সহ ২। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার নিন্দা করে বলেছেন, \”আজকের দিনে পোওয়ের চাবাদে এই কাপুরুষোচিত ঘটনার নিন্দা জানাই। ইহুদি পরিবারগুলির প্রতি সববেদনা। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। সন্দেহভাজনকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে পারে এই অসামান্য কাজের জন্য প্রশাসনকে ধন্যবাদ!\”


সান দিয়েগোর শেরিফ গোর সাংবাদিকদের জানান, \”এআর -১৫ টাইপ রাইফেল দিয়ে হামলা চালানো হয়েছে। ক্যালিফোর্নিয়ার সিনেগগে বন্দুকবাজের গুলিতে নিহত হয়েছেন ১ জন। আহতদের মধ্যে রয়েছেন এক কিশোর সহ ২ জন। ঘটনায় একটি রাইফেল নিয়ে এই হত্যালীলা চালানো হয়। পোওয়ের চাবাদ সাইনাগগে শনিবারের প্রার্থনা চলাকালীন জিউইশ প্রার্থনাসভায় আচমকাই ১৯ বছর বয়সী তরুণ জন আরনেস্ট তার এআর -১৫ টাইপ রাইফেল দিয়ে এলোপাথারি গুলি চালিয়ে হত্যালীলা চালায়।\” ক্যালিফোর্নিয়ার এই ঘটনা জাতিবিদ্বেষের অন্যতম নাম বলে মনে করছেন সেখানের মেয়র। এদিকে, ঘটনার পরই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে আততায়ীকে। এক জিউইশ প্রার্থনাসভায় এই আচমকা হানায় হতভম্ব হয়ে যান অনেকেই। যদিও ঘটনার পর ওই আততায়ী নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং আততায়ীর ব্যবহৃত সোশ্যাল মিডিয়া সাইটগুলিও নজরে রাখা হয়েছে বলে জানিয়েছেন সান দিয়েগোর শেরিফ গোর।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top