News Flash

  • Home
  • Uncategorized
  • ঘরের মাঠে শেষ ম্যাচে জয় তুলে নিল রাজস্থান রয়্যালস
Image

ঘরের মাঠে শেষ ম্যাচে জয় তুলে নিল রাজস্থান রয়্যালস

জয়পুর, ২৮ এপ্রিল (হি.স.) : সানরাইজার্সের বিরুদ্ধে ১৬১ রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নিল রাজস্থান রয়্যালস৷ ঘরের মাঠে এটা ছিল রাজস্থানের শেষ ম্যাচ৷ জয়পুরে শেষ হোম ম্যাচে জয় তুলে নিয়ে ফ্যানদের মুখে হাসি উপহার দিল রাহানে-স্মিথরা৷

জয়ের পর ভরা গ্যালারিকে সাক্ষী রেখে ক্রিকেটারদের গ্রুপ সেলফি তোলার মুহূর্তগুলোই বলে দিচ্ছিল এই জয়ের কতটা উচ্ছ্বসিত স্মিথরা৷ চলতি মরশুমটা একেবারেই ভালো যায়নি রাজস্থানের৷ ১২ ম্যাচে মাত্র ৫টিতে জিততে পেরেছে রয়্যালস৷ পয়েন্ট টেবিলেও অনেকটাই পিছিয়ে ৬ নম্বরে রয়েছে স্মিথরা৷ সেকারণেই ঘরের মাঠে ফ্যানেদের জয় উপহার দিতে পারায় স্বভাবই খুশি রাজস্থান৷
আগামীকাল মঙ্গলবার ৩০ এপ্রিল কোহলির ব্যাঙ্গালোর ও ৪ মে দিল্লির বিরুদ্ধে ম্যাচ খেলে উনিশের আইপিএল অভিযান শেষ করবে রাজস্থান৷

১৬১ রান তাড়া করতে নেমে এদিন রাজস্থানের জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার৷ রাহানের সঙ্গে ওপেনিংয়ে জুটিতে ৭৮ রান তোলেন লিভিংস্টোন৷ ৩৪ বলে ৩৯ রানের দুরন্ত ইনিংস রাহানের৷ অন্যদিকে ২৬বলে ৪৪ রানে বিস্ফোরক ইনিংস লিভিংস্টোনের৷ ৪টি চারের পাশাপাশি ৩টি ছয়ে ইনিংসের ভিত গড়েন ইংল্যান্ডের এই ক্রিকেটার৷ তিন নম্বরে নেমে এদিন ৪৮ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠে ছাড়েন সঞ্জু স্যামসন৷ তাঁর ৩২ বলের ইনিংস সাজানো ৪টি চার ও ১টি ছয় দিয়ে৷ অধিনায়ক স্মিথ করেন ২২ রান৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top