News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি কংগ্রেসের
Image

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ ত্রিপুরা পশ্চিম আসনে পুনর্ভোটের দাবিতে সুর চড়িয়েছে কংগ্রেস৷ ভোট কারচুপির অভিযোগ কার্যত প্রমাণিত হয়েছে, এই যুক্তিতে পশ্চিম আসনে পুনরায় ভোটগ্রহণ না হলে রাজপথে নামবে বলে হুমকি দিয়েছে প্রদেশ কংগ্রেস৷ শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব৷

শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি পীযূষকান্তি বিশ্বাস বলেন, ১১ এপ্রিল পশ্চিম আসনে অনুষ্ঠিত ভোটের তিক্ত অভিজ্ঞতা থেকে মানুষ এখন ধৈর্য ধরতে পারছেন না৷ সকলেই পুনভর্োটের অপেক্ষায় প্রহর গুণছেন৷ তিনি বলেন, ৮৫০-এর অধিক অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে৷ রিটার্নিং অফিসারের রিপোর্টে প্রমাণিত হয়েছে প্রচুর বুথে ভিডিও ফুটেজে গরমিল রয়েছে৷ তাঁর কথায়, ওই রিপোর্টে ৯ ঘণ্টার ভিডিও রেকর্ডিং হয়েছে এমন বুথের হিসাব রয়েছে৷ কিন্তু, প্রকৃত অর্থে কত সময় ধরে ভিডিও রেকর্ডিং হয়েছে তা স্পষ্ট করে বলা হয়নি৷ তাঁর সাফ কথা, রিটার্নিং অফিসারের রিপোর্ট অনুযায়ী ৪৩৩টি বুথে পুনভর্োটের ব্যবস্থা না করার কোনও যুক্তি থাকতে পারে না৷

পীযূষবাবু বলেন, নির্বাচনের কাজে যুক্ত বহু আধিকারিকের বিরুদ্ধে রিটার্নিং অফিসার মামলা করেছেন৷ তাঁর মতে, ভোট প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে তা প্রমাণিত হওয়া সত্বেও পুনভর্োট ঘোষণা না দেওয়ার কারণ বোঝা যাচ্ছে না৷ তবে, এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, তাও অস্বাভাবিক বলে মনে হচ্ছে না৷ এদিন তিনি দাবি জানানোর পাশাপাশি সতর্ক করে বলেন, দলশক্তির প্রভাবে পুনভর্োট না হলে প্রদেশ কংগ্রেস আইনের আশ্রয় নেবে৷ প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল৷

এদিকে, ত্রিপুরায় পশ্চিম আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন৷ তাঁর কথায়, ভোট হয়েছে ১৫ দিন অতিক্রান্ত৷ অথচ এখনও পুনভর্োট নিয়ে কমিশন কোনও সিদ্ধান্ত নিতে পারছে না৷ তিনি মনে করেন, কংগ্রেসের তরফে ৮৫০টি অভিযোগ জানানো হয়েছে৷ রিটার্নিং অফিসারের রিপোর্টে আরও ৪৩৩টি বুথে গরমিল পাওয়া গিয়েছে৷ ফলে, সহস্রাধিক বুথের ভিডিও ফুটেজ দেখতে সময় লাগতেই পারে৷ কিন্তু, মানুষ এখন ধৈর্য ধরে রাখতে পারছেন না৷

তাঁর বক্তব্য, ভোটে রিগিংয়ের অনেক প্রমাণ পাওয়া গিয়েছে৷ ভোটের ফলাফলে তার ভীষণ প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন৷ তাই, পশ্চিম আসনে পুনভর্োট ঘোষণা না করলে প্রদেশ কংগ্রেস রাজপথে নামবে, হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি৷ তাঁর সাফ কথা, প্রচণ্ড রিগিং হয়েছে পশ্চিম আসনের ভোটে৷ ফলে, নতুনভাবে ভোট হওয়া গণতন্ত্রের জন্য খুবই জরুরি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top