News Flash

  • Home
  • Uncategorized
  • লা-লিগার খেতাব ফের জয় করল বার্সেলোনা
Image

লা-লিগার খেতাব ফের জয় করল বার্সেলোনা

বার্সেলোনা, ২৮ এপ্রিল (হি.স.) : চ্যাম্পিয়ন হল বার্সেলোনা৷ শনিবার লেভান্তের বিরুদ্ধে ঘরের মাঠে ১-০ জয় তুলে নিয়ে ২৬ বারের জন্য লা-লিগার খেতাব জিতল বার্সোলোনা৷ এনিয়ে শেষ ১১ মরশুমে ৮ বার ঘরোয়া ট্রফি জয় বার্সার৷ শেষ মরশুমে লা-লিগা জয়ের পর এবার খেতাব ধরে রাখতে সক্ষম মেসি-সুয়ারেজরা৷


অন্যদিকে বার্সা জার্সিতে নজির গড়ে ফেললেন মেসি৷ এনিয়ে মোট ১০ বার লা-লিগা চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়লেন লিও৷ এর আগে বার্সার জার্সিতে সবচেয়ে বেশি ৯ বার লা-লিগা জয়ের নজির ছিল ইনিয়েস্তার৷ তাঁকে পিছনে ফেলে শনিবার দশমবারের জন্য লা-লিগা চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান লিও৷ম্যাচের দ্বিতীয়ার্ধের পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমে ৬২ মিনিটে বার্সেলোনার হয়ে গোলমুখ খোলেন মেসি৷ শেষ পর্যন্ত সেই গোলেই ম্যাচ জয় কাতালান ক্লাবের৷ এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে ৩৫ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট থেকে দু’ নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্ট পার্থক্য দাঁড়াল ৯ ৷
শেষ ৩ ম্যাচে জিতলেও বার্সেলোনাকে(৮৩ পয়েন্ট) টপকাতে পারবে না মাদ্রিদের ক্লাব৷ সেক্ষেত্রে সমসংখ্যাক পয়েন্টে পৌঁছলেও মুখোমুখি লড়াইয়ে অ্যাটলেটিকোর চেয়ে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হত বার্সা৷ লিগের ৩ ম্যাচ বাকি থাকতেই দু’নম্বরে থাকা অ্যাটলেটিকোর চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থেকে স্প্যানিশ লিগ জিতে খেতাব ধরে রাখলে মেসিরা৷ লিও’র গোলেই ঘরোয়া লিগে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলল স্প্যানিশ জায়েন্টরা৷ 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top