News Flash

  • Home
  • Uncategorized
  • পারদ চড়ছে, পাল্লা দিয়ে রোগ ব্যাধির প্রাদুর্ভাব, ভীড় বাড়ছে হাসপাতালগুলিতে
Image

পারদ চড়ছে, পাল্লা দিয়ে রোগ ব্যাধির প্রাদুর্ভাব, ভীড় বাড়ছে হাসপাতালগুলিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ তাপমাত্রার পারদ ক্রমশ উর্দ্ধমুখী৷ এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগ ব্যাধির প্রাদুর্ভাব৷ হাসপাতাল গুলিতে বাড়ছে রোগির ভীড়৷ সর্দি, জ্বর, ডাইরিয়া, চোখ লাল হয়ে যাওয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ৷ শিশুদের মধ্যে এসব রোগের প্রবণতা সবচেয়ে বেশী৷

রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পেতে এখন প্রয়োজন ক্ষরতাপ এড়িয়ে চলা৷ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া৷ দেহের তারমাত্রা নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন মতো পরিশ্রুত জল পান করা৷ এক্ষেত্রে ফলের রস দারুন উপকারে আসতে পারে৷ আগাম সতর্কতা মূলক ব্যবস্থা অবলম্বন করলে বিশেষ করে শিশুদের সুস্থ রাখা সহজ হবে৷ তাপমাত্রার পারদ যত উর্দ্ধগামী হচ্ছে ততোই মানুষ অসহ্য যন্ত্রনায় ছটফট করছেন৷ উষ্ণদায়নের কবল থেকে রক্ষা পেতে কৃত্তিম উপায়ে দেহ ঠান্ডা রাখার কৌশল অবলম্বন করেন অনেকেই৷ কিন্তু সবার পক্ষে তা কোনদিনই সম্ভব নয়৷ এই মরশুমে প্রকৃতির সঙ্গে নিজেকে খাপ-খাইয়ে চলতে হয় বেশির ভাগ মানুষকেই৷ এর কিছুটা ব্যতিক্রম ঘটলেই মানুষ অসুস্থ হয়ে পড়েন৷ চিকিৎসার জন্য ছোটাছুটি করতে হয় হাসপাতাল কিংবা প্রাইভেট চিকিৎসকের কাছে৷ হাসপাতালগুলিতে প্রতিটি মুহুর্তে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে৷ রাজধানী আগরতলা শহরের আই জি এম হাসপাতালেও রোগীর ভীড় বেড়েছে অনেকটাই৷ আউটডোরেও রোগীর সংখ্যা অনেক বেশি৷ পরিষেবা দিতে গিয়ে চিকিৎসকদের রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছে৷ আইজিএম হাসপাতালে শনিবার শিশু বিশেষজ্ঞদের কাছে রোগীর ভীড় ছিল রীতিমতো রেকর্ড সংখ্যক৷ কর্তব্যরত চিকিৎসক গৌতম দেবনাথ জানান, এই মরশুমে তীব্র দাবদাহের কারণে বাড়ছে রোগব্যাধি৷ সর্দি, জ্বর, কাশি, ডাইরিয়া, চোখ লাল হয়ে যাওয়া সহ নান রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ৷ এর মধ্যে শিশুরা সবচেয়ে বেশী অসুস্থ হচ্ছে৷ তিনি জানান, এই মরশুমে ভাইরাস মারাত্মক ভাবে সক্রিয় হয়ে উঠে রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে হলে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ দিয়েছেন আইজিএম হাসপাতালের শিশু বিশেষজ্ঞ গৌতম দেবনাথ৷ তিনি বলেন, এই সময়ে শিশুর মা বাবাকে সচেতন থাকতে হবে৷ প্রয়োজনছাড়া শিশুকে ঘরের বাইরে যেতে দেওয়া যাবে না৷ বেশি পরিমাণে জল পান করাতে হবে, মাথায় তেল দেওয়া চলবে না৷ মাথায় তেল দিলে সর্দি , কাশী বেশি হয় বলেও জানান, শিশু বিশেষজ্ঞ গৌতম দেবনাথ৷ রাজধানী আগরতলা শহরের হাসপাতাল গুলিতেই নয়, রাজ্যের সবকটি হাসপাতালেই জ্বর, সর্দি, কাশি, ডাইরিয়া সহ অন্যান্য রোগীর ভীড় বাড়ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top