News Flash

  • Home
  • Uncategorized
  • কুমারঘাটে বৈদ্যুতিন ট্রাফি সিগন্যাল ব্যবস্থা বিকল, যান নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছে পুলিশ
Image

কুমারঘাটে বৈদ্যুতিন ট্রাফি সিগন্যাল ব্যবস্থা বিকল, যান নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৭ এপ্রিল৷৷ আধুনিক প্রযুক্তির যুগে রাজ্যের ট্রাফিক ব্যাবস্থায়ও আধুনিক করণ করা হয়েছে৷ শহরের যানজট শামাল দিতে রাজ্যের রাজধানী সহ বিভিন্ন মহকুমার শহরে  বসানো হয়েছে বৈদ্যুতিন ট্রাফিক সিগন্যাল এবং ঘটা করে অনুষ্ঠানের মধ্য দিয়ে চালুও করা হয়েছে বেশ কিছুদিন হতে চলেছে৷

রাজধানী আগরতলা সহ প্রায় সবকটি মহকুমায় লাগানো এই ট্রাফিক সিগন্যালের দরুন যান চালকরা আধুনিক প্রযুক্তির সাথে চলতে সবে মাত্র শুরু করেছিলেন৷ কিন্তু এরই মাঝে রাজধানী আগরতলা সহ বেশ কয়েকটি মহকুমায় লাগানো বৈদ্যুতিন ট্রাফিক সিগন্যালের সিস্টেম বিকল হয়ে পড়েছে৷ যার ফলে আগের মতো ট্রাফিক পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ করতে হচ্ছে যানজট৷

উনকোটি জেলার কুমারঘাটেও দেখা গেল একই ছবি৷ প্রায় তিনমাস পূর্বে কুমারঘাট শহরের যানজট নিয়ন্ত্রণ করতে শহরের নেতাজী চৌমুনিতে বসানো হয়েছিল ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম৷

কিন্তু বিগত দেড় মাস ধরে এই সিগন্যাল অকেজো হয়ে পড়ে আছে৷ যার ফলে যানজট নিয়ন্ত্রণ করতে পুরোনো সেই পদ্ধতিই অবলম্বন করতে হচ্ছে ট্রাফিক দপ্তরকে৷ ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল কুমারঘাটের বুকে চালু হওয়াতে সুবিধা হয়েছিল যান চালকদের এবং শহরের যানজট অনেকটাই কমেছিল বলে জানান শহরের টমটম এবং অটো চালকরা৷ এখন তা বিকল হওয়াতে অসুবিধা পোহাতে হচ্ছে তাদেরকে৷

অন্যদিকে, শহরের যানজট নিয়ন্ত্রণে কর্তব্যরত এক ট্রাফিক কর্মী জানান সিগন্যাল বিকল থাকার ফলে তাদেরকে পুনরায় কার্ড হাতে ডিউটি দিতে হচ্ছে এবং ব্যস্ততম সময় হিমসিম খেতে হচ্ছে তাদেরকে৷

এতদিন ধরে সিগন্যাল বিকল হয়ে থাকলেও সারাইয়ের কোন উদ্যোগ নেই দপ্তরের৷

যান চালক এবং কর্তব্যরত ট্রাফিক কর্মীরা চাইছেন অতিসত্তর কুমারঘাট শহরের ট্রাফিক সিগন্যাল সারাইয়ের কাজে হাত দেওয়া হোক, তাতে যানজটের সমস্যা অনেকটাই লাঘব হবে৷

এখন দেখার দপ্তর এবিষয়ে কি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে৷ স্থানীয় জনগণ এই ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top