News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীকে নয় হটাতে হবে তার নীতিকে : ইয়েচুরি
Image

মোদীকে নয় হটাতে হবে তার নীতিকে : ইয়েচুরি

কলকাতা, ২৬ এপ্রিল (হি.স) : দেশকে সুরক্ষিত করতে নরেন্দ্র মোদীকে নয়, হটাতে হবে তার নীতিকে | শুক্রবার এমনটাই মন্তব্য করলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি | এদিন মুজ্জাফর আহমেদ ভবনে, সাংবাদিক সন্মেলনে একথা বলেন তিনি |

এদিন গত পাঁচ বছরের তুলনা টেনে ইয়েচুরি বলেন, গত পাঁচ বছরে মানুষের নীতিবোধকে লঘু করেছে মোদী সরকার | তাই এবার সময় এসেছে ওই নীতিবোধকে হটানোর, মোদীকে নয় | তার কথায়, ব্যক্তিগত লড়াইয়ে বিশ্বাসী নয় তারা | তাই মোদীজীর সঙ্গেও কোনও ব্যাক্তিগত লড়াই নেই তাদের | তাদের লড়াই মোদীজী তথা সমস্ত বিরোধীদের নীতি বোধের বিরুদ্ধে |

এদিন নরেন্দ্র মোদীর বিপক্ষ হিসেবে সাধারণ মানুষের কথাই বলেন তিনি | ইয়েচুরি বলেন, গত পাঁচ বছরের কাজের সুষ্ঠ হিসেব দিতে পারেননি মোদী | তাই এবারের নির্বাচনই সঠিক সময় এর জবাব দেওয়ার | তার কথায়, এবার লড়াই হবে মোদী বিরুদ্ধে সাধারণ মানুষের | তারাই মোদীর নীতিবোধের বিরুদ্ধে লড়ে এর সঠিক জবাব দেবেন |

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top