News Flash

  • Home
  • Uncategorized
  • বারাণসীর নির্বাচন এমন হওয়া উচিত, যাতে রাজনৈতিক পণ্ডিতরাও বই লেখার কথা ভাবেন : প্রধানমন্ত্রী
Image

বারাণসীর নির্বাচন এমন হওয়া উচিত, যাতে রাজনৈতিক পণ্ডিতরাও বই লেখার কথা ভাবেন : প্রধানমন্ত্রী

বারাণসী, ২৬ এপ্রিল (হি.স.): ‘আমিও বুথ কর্মী ছিলাম, দেওয়ালে পোস্টার লাগানোর সৌভাগ্য আমারও হয়েছিল|’ শুক্রবার সকালে উত্তর প্রদেশের বারাণসীতে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক ও আলাপচারিতায় এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| একইসঙ্গে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বারাণসীর নির্বাচন এবার এমন হওয়া উচিত, যাতে দেশের রাজনৈতিক পণ্ডিতরাও বই লেখার বিষয়ে ভাবতে শুরু করেন|’ এদিন বিজেপি কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ এই মঞ্চ থেকে

আপনাদের, দেশের প্রতিটি নাগরিককে এবং প্রতিটি বিজেপি কার্যকর্তাকে আমি নিজের ভালোবাসা ব্যক্ত করছি|’ বিজেপি কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আর্জি, ‘কোন দল থেকে কে প্রার্থী হয়েছেন, দয়া করে এসব নিয়ে আলোচনা করবেন না, গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য তাঁরাও ময়দানে নেমে পড়েছেন| তাঁরা আমাদের শত্রু নন|’ এরপরই প্রধানমন্ত্রীর বার্তা, ‘বারাণসীর নির্বাচন এবার এমন হওয়া উচিত, যাতে দেশের রাজনৈতিক পণ্ডিতরাও বই লেখার ব্যাপারে ভাবতে শুরু করেন|’

শুক্রবারই বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যাতেই বারাণসীতে পৌঁছে যান প্রধানমন্ত্রী| সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| এরপর শুক্রবার সকালে এনডিএ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| উপস্থিত ছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেড নেতা নীতীশ কুমার, লোক জনশক্তি পার্টির রামবিলাস পাসোয়ান-সহ অন্যান্যরা| এদিন এনডিএ নেতাদের সঙ্গে বৈঠক চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘দেশে ৩/৪ সংখ্যাগরিষ্ঠতা পাবে এনডিএ|’ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, ‘বারাণসীর জনগণ খুবই সৌভাগ্যবাণ, তাঁরা ভারতের প্রধানমন্ত্রীকে নির্বাচিত করছেন, অথচ দেশের অন্যান্য সংসদীয় আসনের জনগণ সাংসদদের নির্বাচিত করছেন|’ বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য ইতিমধ্যেই কালেক্টরেট অফিসে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী| সেখানে উপস্থিত রয়েছেন এনডিএ-র সমস্ত নেতারা| এদিন বারাণসীর কাল ভৈরব মন্দিরেও পুজো দিয়েছেন প্রধানমন্ত্রী|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top