News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে ক্যাডাররাজ-সিন্ডিকেটরাজ ও অভিষেকরাজ কায়েম করেছে তৃণমূল : বিপ্লব
Image

পশ্চিমবঙ্গে ক্যাডাররাজ-সিন্ডিকেটরাজ ও অভিষেকরাজ কায়েম করেছে তৃণমূল : বিপ্লব

পুরুলিয়া, ২৫ এপ্রিল (হি.স.)৷৷ লোকসভা নির্বাচনের প্রচারে সন্ত্রাস এবং দমনপীড়ন নিয়ে তৃণমূল কংগ্রেস এবং দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাচাছোঁলা ভাষায় বিঁধেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ তিনি আক্ষেপ করে বলেন, ৩৪ বছরের ক্যাডাররাজের পরিবর্তন হলেও তৃণমূল সেই ক্যাডাররাজ ফিরিয়ে এনেছে৷ সাথে সিন্ডিক্যাটরাজ ও অভিষেকরাজ শুরু হয়েছে৷ যোগ করেন, তৃণমূলের রাজত্বে বাম আমলের মতোই মানুষ খুন হচ্ছেন৷ হুঙ্কার দিয়ে পুরুলিয়াবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, বিজেপি কার্যকর্তাদের খুনের বদলা নিতে হবে ৷ ইভিএমে তার জবাব দিতে হবে৷

বৃহস্পতিবার পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে নির্বাচনী জনসভায় অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ৷ প্রচণ্ড গরমে রাজনীতির পারদ আরও চড়িয়ে দেন তিনি ৷ বিপ্লব দেব তাঁর ভাষণে আগাগোড়া তৃণমূল কংগ্রেস এবং কমিউনিস্টদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন৷ তাঁর কথায়, পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসনের অবসান হয়েছে ২০১১ সালে৷ তাঁর মতে, মানুষ রুখে দাঁড়িয়েছিলেন, তাই মমতার নেতৃত্বে পশ্চিমবঙ্গে পরিবর্তন সম্ভব হয়েছে৷ কিন্তু, এই পরিবর্তনের প্রভাব আজও অনুভব করতে পারেননি পশ্চিমবঙ্গবাসী৷

বিপ্লবের কটাক্ষ, পশ্চিমবঙ্গে সাত বছরে তিন রাজ কায়েম করেছে তৃণমূল৷ তিনি বলেন, বামেরা ক্যাডাররাজ রেখে গিয়েছিল৷ তৃণমূল তার সাথে সিন্ডিকেটরাজ ও অভিষেকরাজ কায়েম করেছে৷ বিপ্লবের কথায়, পশ্চিমবঙ্গে তৃণমূল জমানাতেও রাজনৈতিক খুনের ঘটনা প্রায়ই ঘটছে৷ বিজেপির অনেক কর্মী রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন৷ তিনি বলেন, ত্রিপুরায়ও বাম জমানায় প্রচুর মানুষ খুন হয়েছেন৷ বিধানসভা নির্বাচনে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে সিপিএমের ক্যাডাররা নৃশংসভাবে খুন করেছে৷ তিনি সুর চড়িয়ে বলেন, কমিউনিস্টরা শুধুই বোঝে সন্ত্রাস৷ পশ্চিমবঙ্গেও একই হাল ছিল৷ কিন্তু, পরিতাপের বিষয় জমানা বদলালেও সন্ত্রাস বন্ধ হয়নি৷ বাম জমানার পর এখন তৃণমূলের আমলেও মানুষ সন্ত্রাসের শিকার হচ্ছেন৷

বিপ্লবের অভিযোগ, উন্নয়নের দরজা বন্ধ করে দিয়ে তৃণমূল নেত্রী সন্ত্রাসের কাঁধে ভর করে ক্ষমতায় টিঁকে থাকতে চাইছেন৷ তাই কেন্দ্রীয় প্রকল্পগুলি পশ্চিমবঙ্গে বাস্তবায়নে বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিপ্লবের কথায়, সব-কা সাথ, সব-কা বিকাশ মন্ত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক প্রকল্প এনেছেন৷ উজ্জ্বলা যোজনা, সৌভাগ্য যোজনা, আয়ুষ্মান ভারত-সহ কৃষক কল্যাণে ছয় হাজার টাকা বছরে আর্থিক সুবিধার প্রকল্পগুলি জনকল্যাণে এনেছেন নরেন্দ্র মোদী৷ কিন্তু, পশ্চিমবঙ্গে তা সঠিক রূপায়ণ হচ্ছে না৷ ঠিক একইভাবে, ত্রিপুরায়ও বাম জমানাতে কেন্দ্রীয় প্রকল্প রূপায়িত হত না৷

তাঁর কথায়, কোনও নেতা ঠিক হয়নি, অথচ প্রধানমন্ত্রীর স্বপ্ণ দেখছেন অনেকেই৷ তিনি কটাক্ষ করে বলেন, পশ্চিমবঙ্গের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ চেনেন না ৷ তবু তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ণ দেখছেন ৷ বিপ্লব বলেন, বিবাহের সম্বন্ধ আসলে পাত্র-পাত্রী, উভয়ের পরিবার-পরিজন সকলকে ভালোভাবে যাচাই করার পরই বিয়ে হয়৷ কারণ, সবকিছু যাচাই না করলে পাত্র-পাত্রীর ভবিষ্যত সমস্যায় পড়তে পারে৷ এই উদাহরণ দিয়ে বিপ্লব বলেন, দেশের ভবিষ্যত সুরক্ষিত রাখতে নেতা যাচাই করা খুবই জরুরি৷ তবেই দেশের উন্নতি হবে৷ আর তাতে রিপোর্ট কার্ড হাতে নিয়ে তৈরি নরেন্দ্র মোদী ৷ বিপ্লবের দাবি, ভারতবাসী যাচাই করেছেন, তাই নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন৷ আজ তিনি পুরুলিয়াবাসীর কাছে সব-কা সাথ, সব-কা বিকাশের জন্য এবং সমস্ত রাজনৈতিক খুনের বদলা নিতে ইভিএমে জবাব দেওয়ার আহ্বান রাখেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top