News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন ভারতে দেশের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার, দ্বারভাঙায় বার্তা প্রধানমন্ত্রীর
Image

নতুন ভারতে দেশের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার, দ্বারভাঙায় বার্তা প্রধানমন্ত্রীর

দ্বারভাঙা (বিহার), ২৫ এপ্রিল (হি.স.): নতুন ভারতে সন্ত্রাসবাদকে খতম করা এবং দেশের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার| নতুন ভারতে সন্ত্রাসবাদীদের ডেরায় ঢুকে মারা হবে| বৃহস্পতিবার বিহারের দ্বারভাঙার নির্বাচনী জনসভায় এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দ্বারভাঙায় হুঙ্কার দিয়ে আরজেডি ও কংগ্রেসকে নিশানা করে দেশকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করার পাশাপাশি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের জনকল্যাণমূলক এজেন্ডা জনগণের সামনে তুলে ধরেন| বিরোধীদের খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারত মাতার জয়’ হল ভক্তি এবং ‘বন্দে মাতরম’ শ্লোগান জীবনের শক্তি| ভারত মাতার সমৃদ্ধি, সুরক্ষা এবং শান্তির জন্য ১৩০ কোটি ভারতবাসী মিলিত হয়ে কাজ করছি| কিন্তু, কিছু মানুষের ‘ভারত মাতার জয়’ এবং ‘বন্দে মাতরম’ নিয়ে সমস্যা আছে| এই ধরনের মানুষের জামানত জব্দ হওয়া উচিত|’

শ্রীলঙ্কায় সাম্প্রতিক ধারাবাহিক বিস্ফোরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘যে সন্ত্রাসবাদ চলতি সপ্তাহেই শ্রীলঙ্কায় সাড়ে তিনশোরও বেশি নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিয়েছে, সেই সন্ত্রাসবাদ মহাভেজাল বিরোধীদের জন্য কাছে কোনও ইস্যুই নয়| আমাদের আশেপাশেই সন্ত্রাসবাদের কারখানা চলছে অথচ মহাভেজাদের তা নিয়ে কোনও উদ্বেগ নেই|’ প্রধানমন্ত্রীর কথায়, ‘মহাভেজালদের কাছে সন্ত্রাসবাদ হয়তো কোনও ইস্যু নয়, কিন্তু নতুন ভারতে সন্ত্রাসবাদকে খতম করা এবং দেশের সুরক্ষাই সবচেয়ে বড় ইস্যু| এটা নতুন ভারত, সন্ত্রাসবাদীদের ডেরায় ঢুকে মারা হবে|’ বিরোধীদের জোটকে আক্রমণ করে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘মহাভেজাল মানুষদের জন্যই দ্বারভাঙার ক্ষতি হয়েছে, সন্ত্রাসের নতুন-নতুন মডিউল তৈরি হয়েছে| কিন্তু, এবার কোনও মডিউলও থাকবে না, জঙ্গিও বাঁচবে না| দেশের জনগণ দেখে থাকবেন যে সমস্ত মানুষ লাফিয়ে লাফিয়ে, উচ্চস্বরে স্ট্রাইকের প্রমাণ চেয়েছিল, তাঁরা তিন দফার ভোটগ্রহণের পরই আচমকাই উধাও হয়ে গিয়েছে|’

নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইতিহাসে এই প্রথমবার উচ্চবর্গের দরিদ্রদের জন্যও ১০ শতাংশ সংরক্ষণের বিধান করা হয়েছে, তাও আবার অন্যান্য শ্রেণীবর্গের অধিকারের সঙ্গে কোনওরকম অসুবিধা না করেই| বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রদর্শিত পথকে আরও শক্তিশালী করেছে এনডিএ সরকার কিন্তু ভোটের জন্য মহাভেজাল শুধুমাত্র গুজব ছড়াতেই ব্যস্ত| আপনাদের আমি আশ্বাস করতে চাই-যতদিন পর্যন্ত মোদী থাকবে ততদিন পর্যন্ত কারও অধিকারে হস্তক্ষেপ করা হবে না|’

এদিনের জনসভা থেকে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘২৩ মে নতুন সরকার গঠনের পর দেশের প্রতিটি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার সুফল পাবেন, তাঁরা মাসিক পেনশন সুবিধা পাবেন| ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ|’ দ্বারভাঙার জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আর্জি, ‘আপনাদের এক-একটি ভোট মোদীর খাতায় এলেই, চৌকিদার আরও শক্তিশালী হবে| আমাদের দেশ আরও শক্তিশালী হওয়া দরকার, সরকারও শক্তিশালী হওয়া দরকার| প্রধানমন্ত্রীও শক্তিশালী হওয়া দরকার| সন্ত্রাসবাদকে কে খতম করতে সক্ষম? একা মোদীর পক্ষে সম্ভব নয়| এই কাজ করতে পারে আপনাদের একটি ভোট| আপনাদের মোদী আপনাদের সঙ্গে মিলিত হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে এবং সন্ত্রাসবাদকে খতম করবে|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top