News Flash

  • Home
  • Uncategorized
  • পনের জন্য স্ত্রী ও শাশুড়িকে দা দিয়ে আঘাত
Image

পনের জন্য স্ত্রী ও শাশুড়িকে দা দিয়ে আঘাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল ৷৷ পনের দায়ে নিজের স্ত্রী এবং শাশুড়িকে দা দিয়ে আঘাত করলো নেশাগ্রস্ত জামাই৷ ঘটনা উদয়পুরের চন্দ্রপুরে৷ বিবরণে জানা যায় ১২ বছর আগে পুর্ণেন্দু আইচ এর সাথে প্রিয়াঙ্কা কর এর বিয়ে হয়৷ তারপর থেকেই প্রিয়াঙ্কার উপর শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য চাপ সৃষ্টি করতো জামাই পুর্ণেন্দু আইচ৷

যদিও মেয়ের সুখের কথা চিন্তা করে প্রিয়াঙ্কার বাবা যতটুকু সামর্থ্য মেয়ের জামাইকে দিতো কিন্তু দিন দিন প্রিয়াঙ্কার উপরে মানসিক ও শারীরিক অত্যাচার করতো বলে অভিযোগ৷ মঙ্গলবার রাত্রি বেলা হঠাৎ নিজের স্ত্রী ও শ্বাশুড়িকে দা দিয়ে আঘাত করে৷ শুরু হয় চিৎকার চেঁচামেচি৷ দায়ের আঘাতে গুরুতর আহত হয়েছে দুইজন৷ তাদের গোমতীর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে৷ থানায় মামলা করা হয়েছে জামাই পুর্ণেন্দু আইচ এর বিরুদ্ধেও পুলিশ অভিযুক্তকে আটক করতে মাঠে নেমেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top