News Flash

  • Home
  • Uncategorized
  • তোলকোণায় মাটি ধসে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
Image

তোলকোণায় মাটি ধসে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ মাটি ধসের চাপায় পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে৷ ঘটনা বুধবার সকালে মেঘলিপাড়ার তোলাকোণা এলাকায় সংঘটিত হয়েছে৷ নিহত ব্যক্তির নাম গোপাল দেবনাথ৷


ঘটনার বিবরণে জানা গেছে, আজ সকালে গোপাল দেবনাথ নামের এক শ্রমিক মাটির কাজে গিয়েছিলেন৷ কিন্তু দুর্ভাগ্যবশত আচমকা মাটি ধস পড়ে যায়৷ ওই ধসের নীচে চাপা পড়ে যান গোপাল৷ আশপাশের স্থানীয় মানুষের সহায়তায় সহকর্মীরা তাঁকে মাটির নীচে থেকে উদ্ধার করতে লাগেন৷ দীর্ঘ প্রচেষ্টায় মাটির নীচ থেকে গোপাল দেবনাথকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ এদিকে খবর পেয়ে আসে পুলিশ৷ তাঁরা গোপান দেবনাথের মৃতদেহ ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷ মর্মান্তিক এইম ঘটনায় গোপাল দেবনাথের পরিবারের পাশাপাশি তাঁর গৃহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top