News Flash

  • Home
  • Uncategorized
  • পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, সাতসকালে প্রবল আতঙ্ক
Image

পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, সাতসকালে প্রবল আতঙ্ক

কাঠমাণ্ডু, ২৪ এপ্রিল (হি.স.): সাতসকালে পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে- ৪.৮, ৫.২ এবং ৪.৩। বুধবার সকাল ৬.১৪ মিনিট নাগাদ সর্বপ্রথম ৪.৮ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের রাজধানী কাঠমাণ্ডু। প্রথম ভূমিকম্পের প্রায় ১৫ মিনিট পর সকাল ৬.২৯ মিনিট নাগাদ ৫.২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় নেপালের ধাদিং জেলার নাউবিসে। এরপর সকাল ৬.৪০ মিনিট নাগাদ আবারও ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের ধাদিং জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩।

নেপালের জরুরি অপারেশন সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল ৬.১৪ মিনিট নাগাদ প্রথমে ৪.৮ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের রাজধানী কাঠমাণ্ডু। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) অবশ্য মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছেন, সকাল ৬.১৪ মিনিট নাগাদ নেপালে অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৯। ভূমিকম্পের উৎসস্থল ছিল ২৭.৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১০ কিলোমিচার গভীরে|

এরপর সকাল ৬.২৯ মিনিট নাগাদ ৫.২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় নেপালের ধাডিং জেলায়। এরপর সকাল ৬.৪০ মিনিট নাগাদ আবারও ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের ধাদিং জেলার নাউবিসে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। পৃথক তিনবার ভূকম্পনের জেরে এখন আতঙ্ক বিরাজমান নেপালে। যদিও, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top