News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ : লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ৩৯ জন বিদেশি-সহ মৃত্যু বেড়ে ৩৫৯
Image

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ : লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ৩৯ জন বিদেশি-সহ মৃত্যু বেড়ে ৩৫৯

কলম্বো, ২৪ এপ্রিল (হি.স.): গত রবিবার ধারাবাহিক বিস্ফোরণের পর রক্তে ভিজে গিয়েছিল শ্রীলঙ্কার মাটি| পর পর শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠা গির্জা ও বিলাসবহুল হোটেলের বিভিন্ন জায়গায় এখন রক্তের দাগ লেগে রয়েছে| এমতাবস্থায় ‘রক্তাক্ত’ শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা ক্রমশই লাফিয়ে লাফিয়ে বাড়ছে| শ্রীলঙ্কা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, কলম্বোর তিনটি বিলাসবহুল হোটেল ও একটি গির্জা, নেগোম্বোর সেন্ট সেবাস্টিয়ান চার্চ এবং বাটিকালোয়ার গির্জা ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ৩৫৯ জনের মৃত্যু হয়েছে|তাঁদের মধ্যে ৩৯ জনই বিদেশি নাগরিক| এছাড়াও জখম ও আহতের সংখ্যা প্রায় ৫০০ জন| আর তাই প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা সম্ভবত আরও বাড়তে পারে| কারণ, আহত ও জখমদের মধ্যে বহু মানুষের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক|

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ প্রসঙ্গে বুধবার সকালে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী রুয়ান উইজেওয়ার্দেনে জানিয়েছেন, ‘শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে এখনও পর্যন্ত ৩৫৯ জনের মৃত্যু হয়েছে| তাঁদের মধ্যে ৩৯ জন বিদেশি নাগরিক| বিদেশি নাগরিকদের মধ্যে ১৭ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে এবং সেই সমস্ত দেহগুলি তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে| এখনও তদন্ত চলছে|’ এদিকে, গত রবিবারের সন্ত্রাসবাদী হামলার আতঙ্ক কাটতে না কাটতেই ৱুধবার কলম্বোর স্যাভয় সিনেমা হলের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়| এ প্রসঙ্গে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ‘একটি মোটরবাইক দেখে এদিন সন্দেহ হয় স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর| ওই মোটরবাইকের সিট খোলার চেষ্টা করেছিলেন এসটিএফ জওয়ানরা, কিন্তু অনেক চেষ্টার পরও সিট খুলতে পারেননি তাঁরা| তাই বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়| সুতরাং এটি কোনও বোমা বিস্ফোরণ নয়|’ ধারাবাহিক বিস্ফোরণে জড়িত সন্দেহে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রায় ৪০ জন সন্দেহভাজনকে| আপাতত ধরপাকড় চলছে শ্রীলঙ্কাজুড়ে|

উল্লেখ্য, গত রবিবারের হামলার নেপথ্যে শ্রীলঙ্কা প্রশাসন কাঠ গড়ায় দাঁড় করিয়েছিল প্রায় অপরিচিত, মূলত বৌদ্ধবিদ্বেষী হিসেবে পরিচিত জঙ্গিগোষ্ঠী ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে)-কে| কিন্তু, শ্রীলঙ্কা তথা বিশ্ববাসীকে রীতিমতো চমকে দিয়ে মঙ্গলবার শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top