News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব আসনে জনগণ জেহাদের ভোট দিলেন : সিপিএম
Image

পূর্ব আসনে জনগণ জেহাদের ভোট দিলেন : সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল ৷৷ পূর্ব ত্রিপুরা আসনে ভোট জনগণ  জেহাদের ভোট দিয়েছেন৷ বিজেপির সন্ত্রাস উপেক্ষা করেও জনগণ ব্যাপক সংখ্যায় ভোট দিয়ে এর জবাব দিয়েছেন৷ ভোট গ্রহণ শেষে সিপিআইএম রাজ্য সম্পাদ গৌতম দাশ সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন৷ সন্ত্রাসের আবহের মধ্য দিয়ে মঙ্গলবার পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ভোট সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে সিপিআইএম৷

রাজ্য সম্পাদক গৌতম দাশ সন্ধ্যায় দলীয় রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন গতকাল সন্ধ্যা থেকেই বেশকিছু বিধানসভা এলাকায় বিজেপি সন্ত্রাস চালিয়েছে৷ সবচেয়ে বেশি সন্ত্রাস হয়েছে কমলপুরে৷ দুর্বৃত্তরা বিরোধী দলের নেতা-কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলা হুজ্জতি এবং ভোট কেন্দ্রে না যেতে হুশিয়ারি দিয়েছে৷ ভোটারদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে৷ খোয়াই, ঋষ্যমুখ, জোলাইবাড়ি, সাব্রুম, ধর্মনগর, কুমারঘাট, পাবিয়াছড়া ফটিকরায় সহ অন্যান্য স্থানেও সন্ত্রাস চালিয়েছে বিজেপি৷ এর মধ্যেই সকাল থেকে পূর্ব আসনে ভোট হয়েছে৷ জনগণের কাছে এই বোট দিল জেহাদের ভোট৷ ১১ এপ্রিল পশ্চিম আসনে যেভাবে বিজেপি ব্যাপক হারে রিগিং করেছে, ভোট ডাকাতি করেছে তার পরিপ্রেক্ষিতে কমিশন বাধ্য হয়েছে পূর্ব আসনে ভোট পিছিয়ে দিতে বলেও উল্লেখ করেন গৌতম দাস৷ সার্বিকভাবে ভোটগ্রহণ যে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে তা অবশ্য তিনি স্বীকার করে নিয়েছেন৷

গৌতম বলেন, দুর্বত্তদের বাধার ফলে অনেক ভোটার ভোট না দিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন৷ ঘটনা শুনে তিনি ত্রিপুরা পুলিশের মহানির্দেশক একে শুক্লার সঙ্গে কথা বলেন৷ এর পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় ও ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন৷ কিন্তু দুপুর হতেই আবার ওই সব এলাকায় বুথে বুথে দুর্বৃত্ত বাহিনী ভোটারদের বাধা দিতে শুরু করে বলে অভিযোগ করেন গৌতম দাস৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top