News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব ত্রিপুরায় ভোট পরল ৮০.৪ শতাংশ, বাড়বে হার, নির্বাচন মোটামুটি সন্তোষজনক : সিইও
Image

পূর্ব ত্রিপুরায় ভোট পরল ৮০.৪ শতাংশ, বাড়বে হার, নির্বাচন মোটামুটি সন্তোষজনক : সিইও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ ত্রিপুরার পূর্ব আসনে ৮০.৪ শতাংশ ভোট পড়েছে৷ তবে ভোটের হার আরও বাড়বে৷ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এ-কথা জানান ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি৷ সাথে তিনি যোগ করেন, সার্বিকভাবে ভোট শান্তিপূর্ণ ছিল৷ তবে এখনও সমস্ত বুথের রিপোর্ট এসে পৌঁছায়নি৷ সমস্ত বুথের রিপোর্ট পাওয়ার পরই ভোট প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে৷

সাঙ্গ হল রাজ্যে লোকসভা নির্বাচন৷ তৃতীয় দফায় ত্রিপুরা পূর্ব আসনে ভোট সম্পন্ন হয়েছে৷ ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি জানান, ৮০.৪ শতাংশ ভোট পড়েছে বলে শেষ প্রাপ্ত খবরে জানা গিয়েছে৷ তবে ভোটের হার আরও বাড়বে৷ কারণ, নির্বাচনের সময় উত্তীর্ণ হওয়ার পর প্রায় ২২ হাজার টোকেন বিলি করা হয়েছে৷ তিনি বলেন, এখনও অনেক বুথে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন৷

তাঁর কথায়, ১,৬৪৫টি বুথের মধ্যে ১,৪৭১টি বুথের ভোটের হার জানা সম্ভব হয়েছে৷ বাকি ১৭৪টি বুথের এখনও রিপোর্ট আসেনি৷ সেখানে ভোট পর্ব এখনও সমাপ্ত হয়নি৷

শ্রীরাম তরণিকান্তি জানান, আজ বেশ কিছু বুথে ভোটযন্ত্রে গোলযোগ দেখা দিয়েছিল৷ তাতে ভোট প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়েছে৷ তাঁর কথায়, আজ মকপোলের সময় ২০টি ব্যালট ইউনিট, ২৬টি কন্েন্টাল ইউনিট এবং ৩৬টি ভিভিপ্যাট-এ গোলযোগ দেখা দিয়েছিল৷ তাছাড়া, ভোট শুরু হওয়ার পর ১৩টি ব্যালট ইউনিট, ১৩টি কন্েন্টাল ইউনিট এবং ৩৩টি ভিভিপ্যাট-এ গোলযোগ দেখা দেয়৷ সেগুলির মধ্যে কিছু সারাই করে এবং বাকি ভোটযন্ত্র বদল করে নির্বাচনী প্রক্রিয়া চালু করা হয়েছে৷ তাতে কিছুটা সময় লেগেছে৷ ফলে ওই সমস্ত বুথে ভোট কিছুটা ধীরগতিতে চলেছে৷

এদিন তিনি জানান, ঋষ্যমুখ, জোলাইবাড়ি এবং অমরপুরে ভোটারদের হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে৷ সেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে৷

ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিকের কথায়, আজ সারাদিনে ভোটের ধরণ কমবেশি একইরকম ছিল৷ গতকাল রাতেই বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসি ছয় জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার এবং নির্বাচনের কাজে নিযুক্ত অন্যান্য আধিকারিকদের সাথে বৈঠক করেছিলেন৷ আজও তিনি সার্বিক পরিস্থিতির উপর নজর রেখেছেন৷ তাতে ত্রিপুরা পূর্ব আসনে ভোট প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন সার্বিকভাবে সন্তুষ্ট, দাবি শ্রীরাম তরণিকান্তির৷

এদিকে, ত্রিপুরা পূর্ব আসনেও ভোট প্রক্রিয়া নিয়ে কমিশনে অভিযোগ জমা পড়েছে৷ তবে পরীক্ষা নিরীক্ষার পর ওই সমস্ত অভিযোগ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে, জানান মুখ্য নির্বাচন আধিকারিক৷ তাঁর কথায়, বুধবার আমবাসায় স্ক্রুটিনি হবে৷ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে পূর্ব আসনে রিটার্নিং অফিসার, এআরও,অবজারভারদের নিয়ে স্ক্রুটিনি করা হবে৷ এদিন তিনি আরও জানিয়েছেন, আজ রাতের মধ্যেই ১২টি স্ট্রং রুমে ইভিএমগুলি সুরক্ষিতভাবে রাখা হবে৷

ত্রিপুরা পূর্ব আসনে প্রায় সমস্ত বুথেই ওয়েব কাস্টিং এবং ওয়েব ক্যাম লাগানো হয়েছে বলে দাবি করেন মুখ্য নির্বাচন আধিকারিক৷ তিনি বলেন, ত্রিপুরা পুর্ব সংসদীয় ক্ষেত্রে ১,০১৪টি বুথে ওয়েব কাস্টিং এবং ওয়েব ক্যাম লাগানোর ব্যবস্থা ছিল৷ তার মধ্যে খারাপ নেটওয়ার্কের জন্য মাত্র ৭৫০টি বুথে ওয়েব কাস্টিং সম্ভব হয়েছে৷ বাকি বুথে ওয়েব ক্যাম লাগানো হয়েছিল৷ তাঁর দাবি, পশ্চিম আসনের তুলনায় পূর্ব আসনে ভোটে ওয়েব কাস্টিং এবং ওয়েব ক্যাম বেশি লাগানো হয়েছে৷স্ক্রুটিনি করা হবে৷ এদিন তিনি আরও জানিয়েছেন, আজ রাতের মধ্যেই ১২টি স্ট্রং রুমে ইভিএমগুলি সুরক্ষিতভাবে রাখা হবে৷

ত্রিপুরা পূর্ব আসনে প্রায় সমস্ত বুথেই ওয়েব কাস্টিং এবং ওয়েব ক্যাম লাগানো হয়েছে বলে দাবি করেন মুখ্য নির্বাচন আধিকারিক৷ তিনি বলেন, ত্রিপুরা পুর্ব সংসদীয় ক্ষেত্রে ১,০১৪টি বুথে ওয়েব কাস্টিং এবং ওয়েব ক্যাম লাগানোর ব্যবস্থা ছিল৷ তার মধ্যে খারাপ নেটওয়ার্কের জন্য মাত্র ৭৫০টি বুথে ওয়েব কাস্টিং সম্ভব হয়েছে৷ বাকি বুথে ওয়েব ক্যাম লাগানো হয়েছিল৷ তাঁর দাবি, পশ্চিম আসনের তুলনায় পূর্ব আসনে ভোটে ওয়েব কাস্টিং এবং ওয়েব ক্যাম বেশি লাগানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top