News Flash

  • Home
  • Uncategorized
  • ফটিকরায় বাজারে ভোটের প্রাক্কালে দুঃসাহসিক চুরি
Image

ফটিকরায় বাজারে ভোটের প্রাক্কালে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচনের এক দিন আগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ঊনকোটি জেলার ফটিকরায় বাজারের একসাথে তিনটি দোকানে৷ বাজারের মুদি দোকানী রুক্ষিনী দাস এবং দিপঙ্কর ঘোষ ও সুনীল শর্মার হার্ডওয়ার্স এর দোকানে ররিবার রাতে হানা দেয় চোরের দল৷ রুক্ষিনী দাস এবং দিপঙ্কর ঘোষের দোকানের সামনের দরজা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে চোরের দল৷ দুই দোকান থেকেই নগদ অর্থ এবং বিভিন্ন সামগ্রী নিয়ে পালায় চোরেরা৷ অন্যদিকে সুনিল শর্মার দোকানের পেছনের দরজা তালা ভেঙে ভেতরে ঢুকে চোরের দল৷ সব মিলিয়ে মোট লক্ষাধিক টাকার মতো নিয়ে যায় চোরেরা বলে জানান দোকান মালিক রুক্ষিনী দাসের ছেলে রতন দাস, দিপঙ্কর ঘোষ এবং সুনিল শর্মা৷

সোমবার সকালে দোকানে এসে এই ঘটনা প্রত্যক্ষ করেন ব্যবসায়ীরা এবং একসাথে তিনটি দোকানে চুরির ঘটনায় রীতিমতো তাজ্জব বনে যান৷ খবর দেওয়া হয় ফটিকরায় থানায়, ছুটে আসে পুলিশ৷ গত বছরও এই দোকানগুলিতে চুরির ঘটনা সংগঠিত হয়েছিল তখনো ফটিকরায়ের পুলিশ কর্তাদের এই বিষয়ে অবগত করা হয়েছিল কিন্তু এক বছর পর্যন্ত চোরের টিকির নাগালও পায়নি ফটিকরায় থানার করিদকর্মা পুলিশ৷ ফটিকরায় বাজারের রবিবার রাতের চুরির ঘটনাও পুলিশ এসে লোক দেখানো তদন্তে নেমেছে৷ ফটিকরায় বাজারে এমনিতেই রাতে পুলিশি টহল থাকে তার মধ্যে নির্বাচনের জন্য রবিবার রাতে ফটিকরায় বাজারের অতিরিক্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর টহল ছিল কিন্তু এর মধ্যেও চোরের হানায় আরক্ষা প্রশাসনের ভূমিকায় উঠছে নানা প্রশ্ণ৷ শুধু রবিবার রাতেই নয় শনিবার রাতেও ফটিকরায়ের চেবরী চৌমুহনিতে সুমন্ত সাহা নামে এক ব্যক্তির দোকানে চোরের দল থাবা বসিয়েছে বলে খবর৷ ফটিকরায় এলাকায় পরপর দুদিন চোরের দলের হানায় আতঙ্কিত ফটিকরায়বাসী৷ দাবি উঠছে পুলিশি নিরাপত্তা জোরদার করার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top