News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে যোগ দিলেন ‘বর্ডার’-এর নায়ক সানি দেওল, স্বাগত জানালেন পীযূষ গোয়েল ও নির্মলা সীতারমন
Image

বিজেপিতে যোগ দিলেন ‘বর্ডার’-এর নায়ক সানি দেওল, স্বাগত জানালেন পীযূষ গোয়েল ও নির্মলা সীতারমন

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): বিজেপিতে ফের তারকা যোগ। দিন কয়েক আগেই পুণে বিমানবন্দরে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রখ্যাত বলিউড অভিনেতা সানি দেওল। সেই থেকে বিজেপিতে যোগ দেওয়া অথবা রাজনীতিতে তাঁর পদার্পণ নিয়ে জল্পনা শুরু হয়ে যায় টিনসেল টাউন এবং রাজনৈতিক মহলে। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা সানি দেওল। নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং নির্মলা সীতারমনের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তিনি।

পদ্মশিবিরে এবার \”ঢাই কিলো কা হাত\”। একইসঙ্গে প্রত্যক্ষভাবে রাজনীতিতে পা রাখলেন ‘ঘায়েল’ সিনেমার নায়ক-বলিউড স্টার সানি দেওল। এদিন নয়াদিল্লিতে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মন্ত্রী পীযূষ গোয়েল এবং নির্মলা সীতারমনের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তিনি। এই নিয়ে একই পরিবারের তৃতীয় সদস্য সানি দেওল, যিনি প্রত্যক্ষভাবে রাজনীতিতে এলেন। আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পর তিনি সাংবাদিকদের জানান, \”যেভাবে আমার বাবা অটলজির সঙ্গে কাজ করেছিলেন, সেই ভাবে আমিও মোদীজিকে সমর্থন এবং তাঁর সঙ্গে কাজ করতে চাই। আমার কাজই সেই কথা বলবে।\” পঞ্জাব থেকে প্রার্থী হতে পারেন সানি দেওল, ইতিমধ্যেই এমন জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্যে পঞ্জাবে শিরোমণি আকালি দলের সঙ্গে জোট বেঁধেছে বিজেপি। পঞ্জাবে এক দফায় ভোট হবে আগামী ১৯ মে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top