News Flash

  • Home
  • Uncategorized
  • কমিউনিস্ট পার্টির গণসংগঠনগুলিকে আরও বেশী শক্তিশালী করার প্রয়োজন এখন : মানিক সরকার
Image

কমিউনিস্ট পার্টির গণসংগঠনগুলিকে আরও বেশী শক্তিশালী করার প্রয়োজন এখন : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ মহামতি লেলিনের ১৫০তম জন্মজয়ন্তী সোমবার সিপিআইএম-এর উদ্যোগে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এই উপলক্ষ্যে আগরতলা টাউন হলে এক হলসভার আয়োজন করা হয়৷ এই হলসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, কমিউনিস্ট পার্টির গণসংগঠনগুলিকে এখন আরও বেশী শক্তিশালী করার প্রয়োজন রয়েছে৷ সেই সাথে দলের যে কর্মসূচী রয়েছে সেগুলি সম্পর্কে সমস্ত কমরেডদের অবহিত করা এবং প্রয়োজনে প্রশিক্ষিত করে তোলা দরকার৷ যদি কোন পার্টি সভ্য কর্মসূচী সম্পর্কে অবহিত না হন তাহলে তিনি কিভাবে কাজ করবেন৷

দলের জন্য চাঁদা দিয়ে দায়িত্ব খালাস করলে হবে না৷ চাঁদা সংগ্রহ করে পার্টির বহুতল বাড়ি তৈরী করা যাবে, কিন্তু যদি পার্টির কর্মী ও সমর্থকদের সাংগঠনিক কাজে যুক্ত না করা যায় তাহলে কর্মসূচীগুলির সঠিক বাস্তবায়ন সম্ভব হবে না৷ লেনিনও সেই কথাই বলে গিয়েছেন৷ আমাদেরও তাই মেনে চলতে হবে৷ অন্যথায় পার্টির ক্ষয়িষ্ণু অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়৷ মানিক সরকার এদিন, সভায় বক্তব্য রাখতে গিয়ে আরও পরামর্শ দিলেন যে পার্টির গণসংগঠনগুলিকে আরও শক্তিশালী করতে হবে৷ গণসংগঠনগুলিকে মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হবে৷ পার্টির বিপ্লবী বক্তব্যকে মুখপত্রের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে হবে৷ আর এ কাজ করতে হবে পার্টির সদস্যদেরই৷ সর্বোপরী তিনি এদিন হলসভায় মূলত গুরুত্বারোপ করেছেন জনসংযোগের উপরই৷ এদিন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাসও৷


এদিকে, লেলিনের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষ্যে মূল অনুষ্ঠানটি হয় সিপিআইএম রাজ্য কার্যালয়ে৷ এখানে লেলিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন ধর সহ অন্যান্যরা৷ এদিকে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির অফিসেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়৷ এখানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর৷ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ, রাজ্যের অন্যান্য স্থান থেকেও দিবসটি পালনের খবর মিলেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top