News Flash

  • Home
  • Uncategorized
  • সরব প্রচারশেষ, কাল পূর্ব ত্রিপুরা আসনে ভোট
Image

সরব প্রচারশেষ, কাল পূর্ব ত্রিপুরা আসনে ভোট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ রবিবার বিকেল পাঁচটায় শেষ হল তফশিলি জনজাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের সরব নির্বাচনী প্রচারাভিযান৷ সেই সূত্রে আজ সকাল থেকে প্রতিটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল শেষ পর্যায়ের প্রচারাভিযানে ব্যাপক জোর দিয়েছে৷ ভোটের ময়দানে রয়েছেন বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট, আইপিএফটি-র প্রার্থীরা৷


উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী ২৩ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ হবে৷ জানা গেছে, নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যে অতিরিক্ত কেন্দ্রীয় আধাসেনা এসেছে৷ আরও আসবে৷ সে নিয়ে মোট ৪৫ কোম্পানি আধা সামরিক জওয়ান মোতায়েন হবে ২৩ তারিখের নির্বাচনে৷


প্রসঙ্গত, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটারের সংখ্যা ১২,৬১,৮৬১৷ এর মধ্যে পুরুষ ভোটার ৬,৪১,৫১৫ এবং মহিলা ভোটার রয়েছেন ৬,২০,৩৪২৷ নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, পূর্ব ত্রিপুরা নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা চার৷ মোট ১,৩৪৯টি স্থানে ১,৬৪৫টি পোলিং বুথে ভোট গ্রহণ হবে বলে জানানো হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top