News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব থানাধীন রবীন্দ্রনগর বাইপাসে চোরদের স্বর্গরাজ্য, বিধবার সর্বস্ব লুট
Image

পূর্ব থানাধীন রবীন্দ্রনগর বাইপাসে চোরদের স্বর্গরাজ্য, বিধবার সর্বস্ব লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আবার প্রশ্ণের মুখে এসে দাঁড়িয়ে গেছে৷ বিশেষ করে রাতের বেলা চুরির ঘটনা বেড়ে গেছে মহারাজগঞ্জ বাজার থানাধীন রবীন্দ্রনগর বাইপাস এলাকায়৷ চুরির ঘটনা বাড়তে থাকায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে৷ একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশ নির্বিকার৷ লোক দেখানো তদন্ত করেই খালাস৷ চোর বাবাজীবনরা বহাল তবিয়তেই আছে৷


গত ১৮ই এপ্রিল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে রবীন্দ্রনগর বাইপাস শ্যামাপ্রসাদ কলোনীর রাস্তার মুখে এক বাড়ীতে৷ এই বাড়ীর উল্টো দিকে আছে একটি জলের ফ্যাক্টরী৷ পাশাপাশি আছে বেশ কয়েকটি শোরুমে ও গোডাউান৷ বাইপাসের ফুটপাত দখল করে বেশ দোকান ও বসেছে৷ চোরেরা এই এলাকাতে একের পর এক চুরিকান্ড চালিয়ে গেছে৷ গত ১৮ই এপ্রিল মিনতি সরকার নামে এক বিধবা মহিলার ভাড়া করা ঘরের বেড়া কেটে নগদ কুড়ি হাজার টাকা, স্বর্ণালঙ্কার, সিলিন্ডার, কাপড় চোপড় সব নিয়ে যায়৷ এই বিধবা মহিলাকে একেবারেই নিঃস্ব করে দিয়ে যায় চোরের দল৷ শুধু তাই নয় এই বাড়ীর অপর ঘরের বেড়া কেটে নির্বিবাদে মদ্যপানের আসরও বসায় বলে অভিযোগও মিলেছে৷


এই এলাকায় কয়েকদিন আগে একটি গরীব যুবকের দোকানের সর্বস্ব চোরেরা নিয়ে যায়৷ একটি কাপড়ের দোকান ছিল৷ চোরের দল দোকনের সব কাপড় নিয়ে চম্পট দেয়৷ পুলিশে জানালেও চোর কান্ডে জড়িতরা আছে বহাল তবিয়তে৷ এলাকাবাসী চোরের আতঙ্কে রয়েছেন৷ একের পর এক চুরির ঘটনার পরও এলাকায় জোরদার পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে৷ যত তাড়াতাড়ি সম্ভব চোর চক্রের হদিশ বের করতে না পারলে এলাকাার নিরাপত্তাই প্রশ্ণের মুখে দাঁড়িয়ে যাবে৷ গত ১৮ই এপ্রিল রাাতে ভাড়াটিয়া বিধবাা মহিলা ঘরে ছিলেন না৷ তাঁর অনুপস্থিতিতে চোরের দল কাজে লাগায়৷ এই চুরির ঘটনা রোধে পুলিশকে কার্য্যকরী ভূমিকা নেওয়ার দাবী উঠেছে৷ পুলিশ সক্রিয় উদ্যোগ না নেয়ায় এলাকা চোরদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top