News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলে ভাঙন বিজেপি-তে, কংগ্রেসে যোগ দিলেন সুরেশ চান্দেল
Image

হিমাচলে ভাঙন বিজেপি-তে, কংগ্রেসে যোগ দিলেন সুরেশ চান্দেল

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভাঙন ধরল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে| গেরুয়া শিবিরের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে কংগ্রেসে যোগ দিলেন হিমাচল প্রদেশের হামিরপুরের প্রাক্তন বিজেপি সাংসদ সুরেশ চান্দেল| সোমবার দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন এই বিজেপি সাংসদ| সেই সময় উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি কুলদীপ সিং রাঠৌর এবং হিমাচলের বিশেষ দায়িত্বপ্রাপ্ত নেতা রজনী পাটিল|

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল কংগ্রেসে যোগ দিতে পারেন হামিরপুরের প্রাক্তন বিজেপি সাংসদ সুরেশ চান্দেল| সমস্ত জল্পনা সোমবার সত্যি প্রমাণিত হল| এদিন গেরুয়া শিবিরের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে কংগ্রেসে যোগ দিলেন সুরেশ চান্দেল|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top