News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির ছ’টি সংসদীয় আসনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, উত্তর-পূর্ব দিল্লি থেকে ভোটে লড়বেন শীলা দীক্ষিত
Image

দিল্লির ছ’টি সংসদীয় আসনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, উত্তর-পূর্ব দিল্লি থেকে ভোটে লড়বেন শীলা দীক্ষিত

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): উনিশের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে| শান্তিপূর্ণভাবেই মিটেছে প্রথম ও দ্বিতীয় দফার ভোটগ্রহণ| মঙ্গলবারই সপ্তদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ হবে| তার আগে সোমবার দিল্লির ৭টি লোকসভা কেন্দ্রের মধ্যে ছ’টি সংসদীয় আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস| কংগ্রেসের প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, সপ্তদশ লোকসভা নির্বাচনে উত্তর-পূর্ব দিল্লি লোকসভা আসন থেকে ভোটে লড়বেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত|

সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রেস বিবৃতি অনুযায়ী-উনিশের লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে চাঁদনি চক থেকে ভোটে লড়বেন জে পি আগরওয়াল, উত্ত-পূর্ব দিল্লি থেকে লড়বেন শীলা দীক্ষিত, পূর্ব দিল্লি থেকে অরবিন্দর সিং লাভলি, নিউ দিল্লি থেকে অজয় মাকেন, উত্তর-পশ্চিম দিল্লি (এসসি) থেকে রাজেশ লিলোথিয়া এবং পশ্চিম দিল্লি থেকে মহাবল মিশ্র| কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর উত্তর-পূর্ব দিল্লি লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী শীলা দীক্ষিত জানিয়েছেন, ‘আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব| এর আগেও ওই আসন থেকে ভোটে লড়েছি আমি| এখানকার মানুষের সঙ্গে আমার পরিচয় রয়েছে এবং তাঁদের আমি খুব ভালো করেই জানি| আমরা এখান থেকেই মেট্রো চালু করেছিলাম, জনসাধারণের জন্য কাজ করায় আমাদের খ্যাতি রয়েছে|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top