News Flash

  • Home
  • Uncategorized
  • রবিবাসরীয় সকালে ছত্তিশগড়ের বিজাপুরে খতম দুই মাওবাদী
Image

রবিবাসরীয় সকালে ছত্তিশগড়ের বিজাপুরে খতম দুই মাওবাদী

রায়পুর, ২১ এপ্রিল (হি.স.) : মাওবাদী দমনে বড়সড় সাফল্য। ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই মাওবাদী।রাজ্যের রাজধানী রায়পুর থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত বিজাপুর জেলার পামেদের জঙ্গলের মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় ছত্তিশগড়-তেলেঙ্গানা পুলিশের গ্রে-হাউন্ড ইউনিট, ছত্তিশগড় পুলিশের স্পেশ্যাল টাক্স ফোর্স এবং জেলার নিরাপত্তা বাহিনী নিয়ে গঠিত যৌথবাহিনী।

রবিবার সকাল ৮টা নাগাদ পামেদের জঙ্গলটা যখন যৌথবাহিনীর ঘিরে ধরার কাজ করছিল, তখন যৌথবাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় জওয়ানরা। শুরু হয় দুই পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই। কিছুক্ষণ গুলির লড়াই চলার পর সব শান্ত হয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুই মাওবাদী দেহ উদ্ধার করে যৌথবাহিনী। কয়েকটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও নথিও বাজেয়াপ্ত করা হয়েছে তল্লাশি চালানোর সময়।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top