News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু-কাশ্মীরের উধমপুর থেকে দুজন মাদক পাচারকারী গ্রেফতার
Image

জম্মু-কাশ্মীরের উধমপুর থেকে দুজন মাদক পাচারকারী গ্রেফতার

শ্রীনগর, ২১ এপ্রিল (হি.স.) : দুজন মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে, জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার জাখানি চৌক চেকপয়েন্টে। রবিবার পুলিশের তরফ থেকে এই তথ্য জানা গিয়েছে।


শনিবার সন্ধ্যায় পুলিশের একটি টিম জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার জাখানি চৌক চেকপয়েন্টে টহল দিচ্ছিল। সেই সময় তারা একটি গাড়িকে আটকে তার তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজা ও আট গ্রাম হেরোইন উদ্ধার করে। তারসঙ্গে দুজন যুবককে গ্রেফতারও করে পুলিশ। দুজনের মধ্যে একজন গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছিল। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাকে খুঁজে বের করে গ্রেফতার করে। পুলিশের এক মুখপাত্র সূত্রে এই তথ্য জানা গিয়েছে।


ধৃতদের নাম, মেহরাজ উদ্দিন ওরফে জাভিদ এবং সিরাজ-উল-দিন। এদের দুজনেরই বাড়ি জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তাকে খুঁজে বের করতে একটি দলকে মোতায়েন করে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নার্কোটিক ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবটেনসেস (এনডিপিএস) ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top