News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানায় তিনটি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা আপের
Image

হরিয়ানায় তিনটি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা আপের

নয়াদিল্লি, ২১ এপ্রিল, (হি.স.) : আম আদমি পার্টি(আপ) হরিয়ানায় তিনটি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল। আপের নেতা গোপাল রায় রবিবার প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি হরিয়ানার আমবালা, করনাল ও ফরিদাবাদের প্রার্থীদের নাম প্রকাশ্যে আনেন।

আপের নেতা গোপাল রায় এবং তাদের জোটসঙ্গী জননায়ক জনতা পার্টির নেতা দুষ্মন্ত চৌটালা রবিবার সাংবাদিক সম্মেলনে তিনটি স্থানের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। শুধু তাই নয়, আজকে তাঁরা তাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কেও জানান।


গোপাল রায় জানিয়েছেন, ফরিদাবাদ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নবীন জয়হিন্দ, কৃষ্ণা কুমার অগ্রবাল লড়ছেন করনাল থেকে এবং পৃথ্বীরাজ নির্বাচনে লড়ছেন আমাবালা থেকে। আপের নেতা বলেন, দিল্লিতে কংগ্রেসের তরফ থেকে কোনও ইতিবাচক জবাব না পেয়ে এখান থেকে আপ একাই নির্বাচনে লড়ছে। হরিয়ানায় আম আদমি পার্টি এবং জননায়ক জনতা পার্টি জোটবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। রায় আরও বলেন, কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। কংগ্রেস অঘোষিতভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে।

চৌতালা বলেন, রবিবার সন্ধ্যার মধ্যে বাকি তিন প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তারপর আপ এবং জজপা এক হয়ে রোড শো করবে।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top