News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গ প্রসঙ্গে অজয় নায়েকের মন্তব্যকে সমর্থন মুকুলের
Image

পশ্চিমবঙ্গ প্রসঙ্গে অজয় নায়েকের মন্তব্যকে সমর্থন মুকুলের

কলকাতা, ২১ এপ্রিল (হি.স) : রাজ্যের ভোট পরিস্থিতি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পশ্চিমবঙ্গকে বিহারের সঙ্গে তুলনা করেন রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক | রবিবার অজয় নায়েকের এই মন্তব্যকে সমর্থন করেন বিজেপির অন্যতম নেতা মুকুল রায় | তার কথায়, বর্তমান রাজ্য সরকারের জামানায় বিহারের থেকেও খারাপ অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গের | এদিন রাজ্য বিজেপির সদর দফতরে, সাংবাদিক সন্মেলনে একথা বলেন তিনি |

রাজ্যের নির্বাচনের পরিস্থিতি প্রসঙ্গে অজয় নায়েক মন্তব্য করে বলেন, ‘দশ বছর আগের বিহারের মতো পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি | ১০ বছর আগে বিহারের যে পরিস্থিতি দেখেছিলাম, সেটাই এখন পশ্চিমবঙ্গে ঘটছে । সে কারণেই এত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে । এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি গণতন্ত্রের পক্ষে শুভ নয় । এত আধা সেনা মোতায়েন করে ভোটগ্রহণ অভিপ্রেত নয়’।
এদিন অজয় নায়েকের এই মন্তব্যকেই সমর্থন করেন মুকুল রায় |

এদিন মুকুল রায় বলেন, ‘অজয় নায়েকের এই বক্তব্য পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষের বক্তব্য | তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার ভয় পেয়েছেন | তাই ভোট কেন্দ্রে খুন, জখম চালিয়েছেন’ | এপ্রসঙ্গে মমতাকে আক্রমণ করে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি বিহারের থেকেও খারাপ | এর জন্য দায়ী বর্তমান মুখ্যমন্ত্রী’ | তবে বিভিন্ন ভোট কেন্দ্রে বিক্ষিপ্ত ঝামেলা হলেও, দুই দফার ৫ টি সিটই বিজেপি পাচ্ছে বলেই এদিন আরও একবার দাবি করেন তৃণমূলের এক কালীন এই দাপুটে নেতা |

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top