News Flash

  • Home
  • Uncategorized
  • আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত সাত
Image

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত সাত

লখনউ, ২১ এপ্রিল (হি.স.) : উত্তরপ্রদেশে মইনপুরীর কাছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে ধাক্কা যাত্রীবোঝাই বাসের। নিহত সাত। পাশাপাশি গুরুতর আহত ৩৪। রবিবার ভোররাতে হওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বেশি বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে বেসরকারি সংস্থার এই যাত্রীবোঝাই বাসটি দিল্লি থেকে উত্তরপ্রদেশের বারাণসীর দিকে যাচ্ছিল। এদিন ভোররাতে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় ৮৭ কিলোমিটার লেখা মাইল ফলকের কাছে আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটি সামনের দিক একেবারে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। ঘটনাস্থলে আসে কারহাল থানার পুলিশ। আহতদের উদ্ধার করে এটাহের সইফাইতে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাস্থল থেকে বাসটি সরানোর জন্য নামানো হয় ক্রেন। ঘটনাস্থলে আসে জেলার পুলিশ সুপার অজয় শঙ্কর রায়। এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হয় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top