News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে পাঁচ যুবতী রোহিঙ্গাসহ পাচারকারী ধরা পড়ল পুলিশের জালে
Image

চুড়াইবাড়িতে পাঁচ যুবতী রোহিঙ্গাসহ পাচারকারী ধরা পড়ল পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি প্রতিনিধি ১৯ এপ্রিল৷৷ ভোটের মুখে আবারো পাঁচ যুবতি রোহিঙ্গা সহ এক পাচারকারী ধরা পড়ে চুরাইবাড়ি থানার পুলিশের হাতে৷বাংলাদেশ ও মায়ানমার থেকে ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের করিডোর ত্রিপুরা হয়ে শতশত রোহিঙ্গা ভারতের বিভিন্ন রাজ্যে ছরিয়ে ছিটিয়ে রয়েছে৷এই কাজে জড়িত ভারতের একাধিক দালাল চক্র৷ এদিকে,আজ একই ভাবে রাজধানী থেকে শ্যামল মিয়া পিতা হোসেন মিয়া(২৮) বিশালগড়ের গোকুলনগরের বাসিন্দা নামে এক পাচারকারী ছয় হাজার টাকার বিনিময়ে মারুতি ভ্যান গাড়ি করে করিমগঞ্জের উদ্যেশ্য রওয়ানা দেয়৷রাজ্যের সবকটি থানা পেরিয়ে অবশেষে চুরাইবাড়ি থানার হাতে ধরা পড়ে৷

ধৃত পাঁচ যুবতীর নাম জন্নত,আবিজা,হালেছা,রাবিকা এবং রাসিদা৷প্রত্যেকের বয়স ১৮-২০৷আর এরা পুলিশের জেরায় স্বীকার করে প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কক্সবাজারে৷ আজ বিকেলে ধৃতদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করে ধর্মনগর আদালতে সোর্পদ করা হয়৷ এদিকে, এই বিষয়ে চুরাইবাড়ি থানার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি৷ বড়বাবুকে বললে তিনি বলেন সেকেন্ড বাবুর কথা আর সেকেন্ড বাবু বলেন ছোটবাবুর কথা এভাবেই নিজেদের গাছাড়া মনোভাবের পরিচয় দেন৷তাদের এই ঢিলেঢালা মনোভাবের কারণে প্রতিক্রয়া জানা যায়নি৷ তবে পাচারকারী স্বীকার করেছে আগরতলা চন্দ্রপুর থেকে ৫ যুবতীকে কর্মী করিমগঞ্জ নিয়ে যাচ্ছিল৷ এ মর্মে চুড়াইবাড়ি থানা একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷পাশাপাশি পাচারকারী শামোল মিয়া ও তার গাড়িটি চুড়াইবাড়ি থানার হেফাজতে রয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top